২০১৯ বিশ্বকাপে কী ভুল হয়েছিল জানতে চান শিশির

মাহমুদউল্লাহর ‘অস্বাস্থ্যকর সমালোচনা’, মুশফিকের ‘আয়নায় মুখ দেখতে’ বলার পর এবার এক ফেসবুক পোস্ট করে আলোচনায় এলেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। বললেন, ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানতে চান তিনি। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে স্ট্যাটাস দেন তিনি।  

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমরা কি ২০১৯ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি। ভাবতে অবাক লাগে, আমরা কীভাবে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো বড় দলকে হারাতে পারিনি, যখন আমাদের গতি তারকা ও সেরা উদ্বোধনী জুটি ছিল। সেসব ম্যাচে কী ভুল হয়েছিল, আমার কৌতহূলী মন তা জানতে চায়। সেই একই অবকাঠামো এখনো আছে, তাহলে এখন এত কথা হচ্ছে কেন। তখন যদি টকশোতে সেসব ভুল নিয়ে আলোচনা হতো, তাহলে এখন ব্যর্থ হতে হতো না।’


আরও পড়ুন: নুরসহ সম্প্রীতি নষ্টকারীদের ওপর গজব প্রার্থনা কাদের মির্জার

সর্বশেষ সম্পাদনার আগে শিশির তার স্ট্যাটাসে ‘...কথিত সেরা উদ্বোধনী জুটি’ কথাটি লিখেছিলেন। পরে সেখান থেকে ‘কথিত’ শব্দটি ফেলে দেন। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের আট ম্যাচের সাতটিতে উদ্বোধনী জুটি ছিল তামিম ইকবাল ও সৌম্য সরকারের।

একাত্তর/এসি