নুরসহ সম্প্রীতি নষ্টকারীদের ওপর গজব প্রার্থনা কাদের মির্জার

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০৯:১২ পিএম

শান্তির ধর্ম ইসলামে বলা আছে যার যার ধর্ম তারা পালন করবে উল্লেখ করে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন,  নুরাসহ (ডাকসুর সাবেক ভিপি) যারা সম্প্রীতি বিনষ্ট করেছে তাদের পরিচয় বের হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ওপর আল্লাহর গজব পড়ুক।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার মুছাপুর ইউনিয়নে সম্প্রতি রক্ষায় এক সমাবেশে তিনি এ কথা বলেন। 

এ সময় কাদের মির্জা বলেন, ওবায়দুল কাদের সাহেব গত নির্বাচনের আগে বলেছেন কোম্পানীগঞ্জ-কবিরহাট এক হাজার বেকারকে চাকরি দেবেন। গত মাসেও তিনি চাকরি দিয়েছেন। আশাকরি খুব দ্রুত এই চাকরি প্রদানের কার্যক্রম শেষ হবে।

image


মুছাপুরে ভূমিহীনদের জায়গা ফেরত দেওয়া হবে উল্লেখ করে কাদের মির্জা বলেন, মুছাপুরে ক্লোজার নির্মাণ করেছেন আমাদের নেতা ওবায়দুল কাদের। যারা ভূমিহীন পরিবার রয়েছেন, তাদের জায়গা ফেরত দেওয়া হবে। 

আরও পড়ুন: ২০১৯ বিশ্বকাপে কী ভুল হয়েছিল জানতে চান শিশির

মুছাপুর ইউনিয়নের নৌকার প্রার্থী আইয়ুব আলীর সঞ্চালনায় সম্প্রতি সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস, জেলা ছাত্রলীগের সহ সভাপতি তাশিক মির্জা কাদেরসহ মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

একাত্তর/এসি

আমার যেটি চাই তার উল্টোটা তারা বলে। আমরা চাই ভোট তারা চায় পিআর। দেশে একটি অস্থিতিশীল পরিবেশে তৈরি করার কারণে আমার তাদের বিরুদ্ধাচরণ করছি।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীতে বিএনপির তিন নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও তাদের অব্যাহতি দেয়া হয়। 
নোয়াখালীতে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ প্রমাণ না করতে পারায় আদালত তাকে খালাস দিয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনে বিএনপি না এসে ভুল করেছে। উপজেলা নির্বাচনে না এলে তাদের জাতীয় নির্বাচনের মতো ভুলের খেসারত দিতে হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর