উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতেও আছে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেরম্যাচ। বিগ ফাইটে চেলসির ঘরের মাঠে খেলতে আসবে রিয়াল মাদ্রিদ। খেলা শুরু রাত একটায়।একই সময়ে ভিয়ারিয়ালের ঘরে খেলবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
চেনা মাঠ, চেনা মঞ্চ প্রতিপক্ষও যে চেনা বড্ড। এক দল চায় ইতিহাস বদলাতেঅন্য দলের ভাবনায় পুনর্মঞ্চায়ন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের মহারণ।
চেলসি বনাম রিয়াল মাদ্রিদ বিগ ফাইটের জন্য প্রস্তুত স্ট্যামফোর্ড স্টেডিয়াম।গেলো বছর এই ভেন্যুতেই লস ব্লাঙ্কোদের কাঁদিয়ে ফাইনালে উঠেছিলো চেলসি।
আর দিন শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ট্যাগটাও এই ব্লুদের গায়ে। লালিগা জায়ান্টদের বিপক্ষে ইংলিশ দলটার সাম্প্রতিক পারফর্ম্যান্সও বেশ খাসা।
শেষ পাঁচ ম্যাচে তিন জয় আর দুই ড্র আছে চেলসির পকেটে। সব মিলিয়ে বর্তমানহিসেব নিকেশ লন্ডন আউটফিটদের পক্ষে।
তবে প্রতিপক্ষ যখন ১৩ বারের ইউসিএল চ্যাম্পিয়ন তখন খুব একটা স্বস্তিরউপায় নাই। ব্লুদের নতুন করে জুড়েছে ইপিএলে নিউকামার ব্রেন্টফোর্ডের কাছে হারের নীলকষ্ট।
নিজেদের আঙিনায় পাঁচ মাসে প্রথম এবং ৮৩ বছরের মধ্যে দলটির বিপক্ষেযা প্রথম হার। তবে হার জিত খেলার অংশ। সব ভুলে নতুন ম্যাচে নতুনভাবে সাজবে চেলসি।
বিগ ম্যাচে পছন্দের প্রথম দলটাকেই পাচ্ছেন ব্লু কোচ টমাস টুখেল। রিয়ালকেমাত করতে ৩-৪-৩ ফর্মেশনেই কৌশল সাজাতে পারে ইংলিশ সাইড।
পরিসংখ্যান যাই বলুক না কেনো এক চুলও ছাড় দিতে রাজি না লা লিগায় ফর্মেরতুঙ্গে থাকা রিয়াল মাদ্রিদ। গেলবারের প্রতিশোধ একই সাথে আবারো শিরোপা ঘরে তোলার মিশন।
অনুপ্রেরণা হিসেবে আছে মেসি-নেইমারদের পিএসজিকে হারানোর সুখস্মৃতি।গেলবার রিয়ালের ডাগআউটে আনচেলোত্তি না থাকলেও জানা আছে কি হয়েছিলো সেই ম্যাচে।
আরও পড়ুন: রাষ্ট্রীয় নীতিতে নাক গলাবে না পাকিস্তানের সুপ্রিমকোর্ট
রিয়ালের তুরুপের তাস হতে যাচ্ছেন আগুনে ফর্মে থাকা কারিম বেনজামা।শেষ ছয় ম্যাচে নয় যার গোল সংখ্যা।
৪-৩-৩ ক্ল্যাসিক ফর্মেশনে এই ফ্রেঞ্চম্যানকে সঙ্গ দেবেন অ্যাসেনসিওআর ভিনিসিয়াস জুনিয়র। ইনজুরির কারণে এই ম্যাচে থাকছেন না এডেন হ্যাজার্ড।
একাত্তর/আরবিএস