বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ব্রিতো আর নেই

আপডেট : ১২ জুন ২০২৬, ০১:৫৭ পিএম

ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিবিএফ সভাপতি সামির সাউদ। তিনি বলেন, ব্রিতো ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার। ১৯৭০ বিশ্বকাপ জয়ে তার অবদান চিরস্মরণীয়।  

তিনি আরও বলেন, তার লড়াকু মানসিকতা ভবিষ্যতের ব্রাজিল দলের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে ব্রাজিলের শক্তিশালী রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন ব্রিতো। উইলসন পিয়াজার সঙ্গে মিলিয়ে তিনি গড়ে তুলেছিলেন দৃঢ় ও সংগঠিত ডিফেন্স লাইন, যা সেই সময়ের ব্রাজিল দলকে এনে দিয়েছিল সাফল্যের ভিত।

পেলে, জর্জিনহো, টোস্টাও ও রিভেলিনোর মতো তারকায় গড়া সেই ব্রাজিল দলকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপজয়ী দল হিসেবে ধরা হয়। সেই ঐতিহাসিক দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ব্রিতো।

জাতীয় দলের হয়ে তিনি মোট ৬১টি ম্যাচ খেলেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি নিজের দৃঢ়তা ও নির্ভরযোগ্য রক্ষণভাগের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

আরবিএস
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
ফুটবল বিশ্বে ফের এক রোমাঞ্চকর পুনর্মিলনী! ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই ভিড়লেন তাঁর বহু পুরনো ও প্রিয় বন্ধু ফিলিপ কুতিনহো। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর