ম্যান সিটির সামনে শিরোপা জয়ের হাতছানি

ম্যান সিটির সামনে আরও এক শিরোপা জয়ের হাতছানি। প্রিমিয়ার লিগ জয়ের পর এবার এফ এ কাপ জেতার লড়াইয়ে রাতে মাঠে নামবে ইংলিশ জায়ান্টরা।

শনিবার রাত ৮টায় সিটিজেনদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড।

দু’দলের দ্বৈরথ বহুবার দেখা গেলেও, মেজর কোন লিগের ফাইনালে এবারই প্রথম লড়বে তারা। এক ম্যাচ বিরতির পর এই ম্যাচে মাঠে ফিরবেন আরলিং হালান্ড। ৩-২-৪-১ ফরমেশনে লাইন আপ সাজাতে পারেন সিটি কোচ পেপ গার্দিওলা।

আরও পড়ুন: পিএসজিতে শেষ হচ্ছে মেসির অধ্যায়

এদিকে, এফ এ কাপে রেড ডেভিলদের বিপক্ষে শেষ ছয়বারের দেখায় পাঁচবারই হেরেছে সিটিজেনরা। মোট ১৮৯ বারের দেখাতেও পিছিয়ে সিটিজেনরা। ৭৮ জয় রেড ডেভিলদের। ৫৮টি জিতেছে ম্যান সিটি।


একাত্তর/আরএ