আতলেতিকোর তোপে ২-০ গোলে কুপোকাত ম্যান  ইউ

মাদ্রিদে রেড ডেভিলদের ভরাডুবি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৬ পিএম

চ্যাম্পিয়নস লিগের রাতে রিয়ালের শহরে গিয়ে যেন দুঃস্বপ্নের মুখে পড়ল ম্যানচেস্টার ইউনাইটেড! মঙ্গলবার রাতে ওয়ান্ডা মেত্রোপোলিতানো স্টেডিয়ামে দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলের শোচনীয় পরাজয় বরণ করেছে মাইকেল কারিকের শিষ্যরা।

ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম, তার ওপর দ্বিতীয়ার্ধে কার্ডের ধাক্কা, সব মিলিয়ে স্প্যানিশ রাজধানীতে ম্যানইউর জন্য রাতটি কেটেছে চরম বিপর্যয়ে। এই হারে সব আসর মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়হীন রইল রেড ডেভিলরা, যা বিগত ৪০ বছরের মধ্যে ক্লাবটির ঘরোয়া ও ইউরোপীয় ফুটবলে সবচেয়ে বাজে শুরুর লজ্জা বাড়াল।


ম্যাচের কিক-অফের বাঁশি বাজার মাত্র ৫০ সেকেন্ডের মাথায় ইউনাইটেড রক্ষণভাগকে তছনছ করে দেন আতলেতিকোর পাবলো বারিওস। অ্যালেক্স বায়েনার নিখুঁত কাট-ব্যাক থেকে বল পেয়ে বারিওসের নেওয়া শট ম্যানইউ ডিফেন্ডার এইডেন হেভেনের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও গোললাইন অতিক্রম করে। পিছিয়ে পড়ে সমতায় ফেরার সুযোগ পেয়েছিলেন ব্রায়ান এমবুয়েমো, কিন্তু তার শট অল্পের জন্য গোলপোস্টের বাইরে চলে যায়।

প্রথমার্ধেই লিড দ্বিগুণ করতে পারত আতলেতিকো। গ্যাব্রিয়েল গ্রিমালদোর দুর্দান্ত এক ফ্রি-কিক গিয়ে লাগে ক্রসবারে। এরপর প্রথমার্ধের শেষভাগে জনি কার্দোসো বল জালে জড়ালেও ভিএআর রিভিউতে দেখা যায় বল তৈরির সময় মার্কোস লোরেন্তোর হাতে বল স্পর্শ করেছিল, ফলে বাতিল হয় সেই গোল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝড় বজায় রাখে স্বাগতিকরা। চলতি মৌসুমে এখনও গোলের দেখা না পাওয়া হুলিয়ান আলভারেজের শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে ব্রুনো ফার্নান্দেসের শট ক্রসবারে লাগলে ভাগ্য সহায় হয়নি ম্যানইউর। কিন্তু ম্যাচের ৭৪ মিনিটে ক্যারিকের সব আশা ভেঙে চুরমার হয়ে যায়, যখন কানাডিয়ান স্ট্রাইকার জোনাথন ডেভিডকে ফাউল করার অপরাধে ভিএআর চেকের পর ম্যানইউর তরুণ ডিফেন্ডার লেনি ইয়োরোকে বিতর্কিতভাবে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন রেফারি।


১০ জনের দলে পরিণত হওয়া ইউনাইটেড আর রক্ষা পায়নি। ৭৯ মিনিটে জোনাথন ডেভিডের শট গোলরক্ষক সেনে লামেন্স রুখে দিলেও ফিরতি বলে নিখুঁত শটে গোল নিশ্চিত করেন নাইজেরিয়ান তারকা আদেভোলা লুকম্যান। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর সপ্তাহান্তে লিডস ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের কথা ভেবে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসকে তুলে নেন মাইকেল কারিক।

শেষদিকে বদলি নামা ম্যাথিউস কুনিয়ার চেষ্টা আতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাক নস্যাৎ করে দিলে খালি হাতেই মাদ্রিদ ছাড়তে হয় ম্যানইউকে। লিভারপুলের কাছে হেরে আসর শুরু করা সিমিওনের দল এই জয়ের মাধ্যমে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে।

একাত্তর/এআরএস
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ও হাই-ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের এই মহারণে...
ইউরোপিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি বায়ার্ন মিউনিখকে ঘরের মাঠে ৩-৩ গোলে রুখে দিয়ে মহা-চমক দেখাল নরওয়ের চ্যাম্পিয়ন দল ভাইকিং এফসি! হ্যারি কেইনের দুর্দান্ত জোড়া গোল ও এক অ্যাসিস্টের ওপর ভর করে ২-০...
দ্বিতীয়ার্ধের মাত্র সাত মিনিটের এক অবিশ্বাস্য ও ঝোড়ো গোলবন্যার সুবাদে ফরাসি ক্লাব লিলেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। মঙ্গলবার রাতে, নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এই...
ইস্তাম্বুলের আলী সামি ইয়েন স্টেডিয়ামের অগ্নিগর্ভ পরিবেশে প্রথমার্ধের কঠিন সময় পেছনে ফেলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে...
ঋণনির্ভরতা থেকে সরে এসে চীনের সঙ্গে বাংলাদেশ আগামীতে যৌথ বিনিয়োগে যেতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৮ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৯৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহবান করা হয়েছে। আগামী ৯ নভেম্বর (সোমাবার) বিকেল সাড়ে তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর