পিএসজিতে শেষ হচ্ছে মেসির অধ্যায়

আপডেট : ০৩ জুন ২০২৩, ১২:৪৫ পিএম

লিওনেল মেসির পিএসজি অধ্যায় শেষ হচ্ছে আজ। লিগ ওয়ানে ক্লেহমোঁর বিপক্ষে রাত ১টায় মাঠে নামবে ফরাসি জায়ান্টরা। এই ম্যাচের মধ্য দিয়ে পিএসজির সঙ্গে শেষ হচ্ছে মেসির দুই বছরের জার্নি।

লিগ ওয়ান শিরোপাও নিজেদের করে নিয়েছে ফরাসি ক্লাবটি। 

শেষ ম্যাচে আক্রমণভাগেই খেলবেন লিওনেল মেসি। তার সাথে থাকবেন ফরাসি স্টার কিলিয়ান এমবাপে।

পিএসজি জার্সিতেও উজ্জ্বল এলএমটেন। ৭৪ ম্যাচে মাঠে নেমে ৩২ গোল করেছেন তিনি। আছে ৩৪টি অ্যাসিস্ট। পিএসজিতে দুই মৌসুম খেলে দুবারই লিগ শিরোপা জিতেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

বিশ্বকাপের পর পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা হয়নি। এর মধ্যেই বিনা অনুমতিতে সৌদি আরব সফরে গেলে পরিস্থিতি আরও বাজে হয়ে ওঠে। পিএসজি তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে। সেই সময় দলটির সমর্থকদের একটা অংশ মেসির বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভও করে।

মেসিকে নিয়ে প্যারিস যখন উত্তপ্ত হয়ে ওঠে, সেই সময় বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছিল, সৌদি আরবের ফুটবলে খেলার জন্য চুক্তি সেরে ফেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কিন্তু মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি সেই খবরকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন।

এরপর মেসি বার্সেলোনায় ফিরতে পারেন বলেও খবর আসে। এছাড়া তার যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি আর ইংলিশ প্রিমিয়ার লিগে যাওয়ার গুঞ্জনও ওঠে।

আরও পড়ুন: আলেজান্দ্রোকে হারিয়ে শেষ ষোলোতে জকোভিচ

শেষ পর্যন্ত মেসি কোথায় যাবেন, সেটা এখনো জানা যায়নি। মেসি নিজে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছুই বলেননি।


একাত্তর/আরএ

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর