অঘোষিত ফাইনালে ব্যাট করছে টাইগ্রেসরা

তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা বিরাজ করার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। এ ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বাদ নিতে মরিয়া দুই দলই। এমতাবস্থায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাড়ে নয়টায় শুরু হয় সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে ম্যাচটি।

জয় দিয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। পেসার মারুফা আকতার ও স্পিনার রাবেয়া খানের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে বৃষ্টি আইনে ৪০ রানে জয় পায় স্বাগতিকরা।

ভারতের বিপক্ষে ওয়ানডে ইতিহাসে প্রথম জয়ের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে নির্ধারিত ৪৪ ওভারের ম্যাচে ৬ বল থাকতে ১৫২ রানে অলআউট হয় বাংলাদেশ। বৃষ্টি আইনে ৪৪ ওভারে ১৫৪ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের দুই বোলার মারুফা ও রাবেয়ার সামনে মুখ থুবড়ে পড়ে ভারতের। ৩৫ দশমিক ৫ ওভারে ১১৩ রানে অলআউট হয় ভারত। বল হাতে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বাংলাদেশের মারুফা। রাবেয়া ৩০ রানে ৩টি উইকেট নেন।

জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সিরিজ জয়ের স্বপ্ন দীর্ঘায়ত হয় তাদের।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার, ঋতু মণি, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা হক পিংকি, সুলতানা খাতুন, রাবেয়া ও শারমিন আক্তার সুপ্তা।

আরও পড়ুন: ভারতের কাছে হেরে ইমার্জিং এশিয়া কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ভারত একাদশ: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, ইয়াসতিকা ভাটিয়া, হারমানপ্রীত কৌর, জেমিমাহ রদ্রিগেজ, হারলিন দেওল, দিপ্তি শর্মা, আমানজত কৌর, স্নেহ রানা, দেভিকা বৈদ্য ও মেঘনা সিং।


একাত্তর/আরএ