ভারতের কাছে হেরে ইমার্জিং এশিয়া কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১১:৩৪ পিএম

ব্যাটিং ব্যর্থতায় ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। বাংলাদেশ ‘এ’ দলকে ৫১ রানে হারিয়ে ফাইনালে ভারত।  

শুক্রবার কলম্বোতে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ ‘এ’ দল। ভারত ‘এ’ দলকে ২১১ রানে আটকে ফেলে সাইফ হাসানের দল।  

ভারতের দুই বাঁহাতিকে শুরুতেই চাপে ফেলে দিয়েছিলেন অফস্পিনার শেখ মেহেদী। অষ্টম ওভারে টাইগারদের প্রথম ব্রেক থ্রু, সুদর্শনকে সাজঘরে পাঠিয়ে দেন তানজীম সাকিব। দলীয় ৭৫ রানে নিকিনকে ফেরান ক্যাপ্টেন সাইফ। ঠিক পরের ওভারে, ওপেনার অভিষেক ঘায়েল হয় রাকিবুলের স্পিনে। 

ভারত ‘এ’ দলকে একাই টেনে নিয়ে গেছেন দলপতি ইয়াশ ঢুল। এই ডানহাতি করেন ৬৬ রান। বাংলাদেশের পক্ষে দুই উইকেট করে নেন মেহেদী, সাকিব আর রাকিবুল। 

ব্যাটিংয়ে নেমে সাত ওভার না যেতেই বিনা উইকেটে পঞ্চাশ রান তোলে বাংলাদেশ। চল্লিশ বলে, ৩৮ রান তুলে দলীয় ৭০ রানে ফেরেন নাঈম শেখ। নাঈম ফিফটি মিস করলেও, আরেক ওপেনার তানজিদ তামিম তার ফিফটি পূর্ণ করেন। 

এরপর একে একে জাকির, সাইফ, সৌম্য ও আকবর ফিরে যান দ্রুত। ১৩৪ রানেই বাংলাদেশের ছয় উইকেট ফেলে দিয়ে ম্যাচের লাগাম টেনে ধরেন ভারতীয় স্পিনাররা। 

আরও পড়ুন: এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট

বাংলাদেশের শেষ ভরসা ছিলেন জয় আর শেখ মেহেদী। কিন্তু হার কোনোভাবেই এড়াতে পারেনি বাংলাদেশ। ৫১ রানে ভারতের কাছে হেরে ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয় যুব টাইগারদের। 

রোববার ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে শিরোপার লড়াইয়ে নামবে ভারত।  


একাত্তর/পিএজে/এসজে

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর