জিতলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে, আর হারলেই বিদায়— এটাই সমীকরণ। এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সোমবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এলিমিনেটরে টস ভাগ্যে জয় পেয়েছেন তামিম ইকবাল। শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক।
আসরের শুরুটা খুব একটা ভালো ছিল না ফরচুন বরিশালের। প্রথম চার ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিলো তামিম ইকবালের দলের। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে প্লে-অফ নিশ্চিত করে তারা। তারকা নির্ভর ফরচুনদের প্লে অফে আসতে খানিকটকা হলেও বেগ পেতে হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শুরু থেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করেছে। এখন বেশ সফলতা দেখছে তারুণ্যনির্ভর এই দলটি।