তামিমের কাছে হেরে গেলেন সাকিব

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৩ পিএম

তামিম ইকবালের কাছে হেরে গেলেন সাকিব আল হাসান। রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলের ফাইনালে ফরচুন বরিশাল।

শুক্রবারের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোকাবেলা করবে তামিমের দল।

সাকিবের উপর বিশ্বাস রেখেছেন ফ্যানরা। হারিয়ে যাওয়া সাইফউদ্দিনেই তামিম ইকবালের আস্থা। এই পেসার বাঁধনহারা। ফরচুন বরিশালের উঠানে উৎসবের ঘনঘটা। সাইফউদ্দিন যে নিয়েছেন সাকিব আল হাসানের মূল্যবান উইকেটটা। বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে মাথানিচু করে মাঠ ছাড়লেন মহাতারকা।

কাপ্তান তামিম এদিন ক্ষুরধার। মনোবল বাড়িয়েছেন সবার। ডিআরএস নেয়ায় তার বিচক্ষণতা। বড় ম্যাচে সাইফউদ্দিন পেয়েছেন ক্যারিয়ারে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাসটা।

গোটা বাংলায় উত্তেজনা। সাকিব-তামিম দ্বৈরথ বলে কথা। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার। শুরুতেই বরিশাল অন ফায়ার।

এক ওভারেই সাইফউদ্দিনের জোড়া ধাক্কা। প্রথমে শেখ মেহেদী তারপর সাকিব আল হাসানের ফেরা। বরিশাল মাঠে বাস্তবায়ন করেছে পরিকল্পনা।

রনি তালুকদারের উইকেট তুলে নেন কাইল মেয়ার্স। ভীষণ চাপে রংপুর রাইডার্স। পাওয়ার প্লেতে মোটে ২৬ রান রংপুরের বোর্ডে। সাথে তিনটা্ উইকেটও হারিয়েছে।

পরিস্থিতি সামলাতে পারেননি নিকোলাস পুরান। ১২ বলে ওর ব্যাটে মাত্র ৩ রান। জিমি নিশামও বিপদ থেকে রংপুরকে উদ্ধার করতে পারেননি। ২৮ রানেই আউট তিনি।

১৫তম ওভারে জেমস ফুলারের জোড়া ধাক্কা। ৭৭ রানেই সপ্তম উইকেট হারায় রাইডাররা।

এমন খেলা দেখে টিভি সেট বন্ধ করে দিয়েছেন তারা বিরাট ভুল করেছেন। শামীম পাটোয়ারী পাশের দান উল্টে দিয়েছেন। ২০ বলেই যুববিশ্বকাপজয়ী তারকার ফিফটি। রংপুরকে ম্যাচে ফেরান তিনি।

ছিল একশর মাঝেই গুটিয়ে যাওয়ার শঙ্কা। তবে শামীমের ২৪ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংসে ১৪৯ রানের সংগ্রহ গড়ে সাকিবরা।

সাকিবের মতো তামিমও মেটাতে পারেননি ফ্যানদের প্রত্যাশা। ১০ রানেই বরিশালের কাপ্তানের ফেরা।

আবারো রংপুরকে ব্রেক থ্রু দিলেন আবু হায়দার রনি। মেহেদী মিরাজের উইকেটটাও নিয়েছেন তিনি।

পাওয়ার প্লেতে বরিশাল দুই উইকেট হারিয়েছে। ৪৯ রান তাদের বোর্ডে।

ভালোই খেলছিলেন সৌম্য সরকার। বলের লাইন মিস করে উইকেট গেল তার। তবে মুশফিক-মেয়ার্সের দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় তুলে নিল বরিশাল। সাকিবের দলকে হারিয়ে দিলেন তামিম ইকবাল।

শুক্রবার বিপিএলের মেগা ফাইনাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল।

২০২১ সালের বিপিএলেও ফাইনালে ছিলো এই দুই দল। সেবার জয় পেয়েছিল কুমিল্লা। এক বছর বিরতি দিয়ে আবার ফাইনালে দেখা হচ্ছে এই দুই দলের।

কেএসএইচ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর