বিপিএলের উদ্বোধনী ম্যাচে ফিল্ডিংয়ে তামিমের বরিশাল

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ পিএম

ফরচুন বরিশালের সঙ্গে দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে একাদশ বিপিএলের যাত্রা। উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।

রোববার তামিম জানিয়েছিলেন, ওপেনিংয়ে তার সঙ্গে থাকছেন নাজমুল হোসেন শান্ত। এরপর দেশসেরা টি-২০ ব্যাটার তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা।

বরিশালের একাদশে আছেন বিদেশি খেলোয়াড় কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও শাহিন আফ্রিদি। দেশি পেসার রিপন মণ্ডল। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন তানভীর ইসলাম।

অন্যদিকে শক্তির বিচারে কিছুটা পিছিয়ে রাজশাহী। এই ম্যাচে তিন বিদেশি ক্রিকেটার নিয়ে একাদশ সাজিয়েছে তারা। রায়ান বার্ল, মোহাম্মদ হারিস ও লাহিরু সামারাকুন আছেন একাদশে।

তবে, দুই দলই জয়ের বিষয়ে আশাবাদী।

বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, তানভীর ইসলাম, শাহিন আফ্রিদি ও রিপন মণ্ডল।

রাজশাহী একাদশ: মোহাম্মদ হারিস, এনামুল হক, জিশান আলম, আকবর আলী, ইয়াসির আলী, এসএম মেহরব, রায়ান বার্ল, লাহিরু সামারাকুন, মৃত্যৃঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ ও হাসান মুরাদ।

একাত্তর/আরএ
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের দেয়া আল্টিমেটাম পূরণ করতে পারেনি সংস্থাটি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর