দুই ওপেনারের পর সাকিবকেও হারালো বাংলাদেশ

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ। অসুস্থতার কারণে লিটন দাস ছিটকে যাওয়ায় তার পরিবর্তে এনামুল হককে শ্রীলঙ্কায় উড়িয়ে আনা হলেও আজকের ম্যাচে তানজিদ হাসান তামিমের সাথে ওপেনিংয়ে ছিলেন মোহাম্মদ নাঈম।

তবে বাংলাদেশের ওপেনিং জুটি ঠিক জমাতে পারেনি। অভিষেকেই শূন্য হাতে ফিরে গেছেন তানজিদ। মাহিশ থিকশানার মিডল স্টাম্পের ওপর করা ডেলিভারিতে ভুল লাইনে খেলেন তানজিদ। নিয়ন্ত্রণহীন শটে ধনাঞ্জয়া ডি সিলভাকে বড় শট খেলতে চেষ্টা করেন নাঈম। নিশাঙ্কার তালুবন্দি হয়ে মাত্র ১৬ রানেই মাঠ ছাড়েন তিনি।

দুই ওপেনার মাঠ ছাড়ার পর ক্রিজে আসেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু তিনিও প্রথম ম্যাচে কিছু দিতে পারেনি বাংলাদেশকে। মাতিশা পাতিরানার বাউন্স বলে আউটসাইড-এজে সাকিবের ক্যাচ ধরেন কুশল মেন্ডিস। ফেরার আগে মাত্র পাঁচ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ১১ ওভারে তৃতীয় উইকেট হারিয়ে ভালোই ভুগতে হচ্ছে বাংলাদেশকে।