বিশ্বকাপে অংশ নেয়ার সূক্ষ্ম ইঙ্গিত দিলেন পাকিস্তানের দলপতি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আনুষ্ঠানিক ঘোষণা এখনো ঝুলে আছে। তবে শনিবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর, অধিনায়ক সালমান আলী আঘা বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে দলের অবস্থান সম্পর্কে একটি সূক্ষ্ম ইঙ্গিত দিয়েছেন।

সাত ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আতিথ্য দেয় পাকিস্তান। লাহোরে দ্বিতীয় ম্যাচে ৯০ রানের বিশাল জয়সহ প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করে তারা। ছয় বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।

৪০ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ (১৯৮/৫) সংগ্রহে ভিত গড়ে দিয়েছিলেন আঘা। ম্যাচ শেষে তিনি জানান, সিরিজ জিতে নিলেও রোববার শেষ ম্যাচে তারা একই মানসিকতা নিয়ে মাঠে নামবেন। এ সময় তিনি সরাসরি বিশ্বকাপের প্রসঙ্গ টেনে আনেন, যা থেকে বোঝা যায় দলটি এই জয়ের ধারা বিশ্বমঞ্চেও বজায় রাখতে কতটা মরিয়া।

আঘা বলেন, আমরা দারুণ ব্যাটিং করেছি এবং বল হাতেও অসাধারণ ছিলাম। ফিল্ডিংও ছিল দুর্দান্ত। আমরা ঠিক এভাবেই খেলে যেতে চাই; ২-০ ব্যবধানের কথা ভুলে একই তীব্রতা নিয়ে মাঠে নামতে চাই, যাতে এই একই শক্তি নিয়ে আমরা বিশ্বকাপে যেতে পারি।

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন বিশ্বকাপের অংশগ্রহণ নিয়ে পিসিবির রহস্যজনক নীরবতায় নতুন করে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। গত শুক্রবার পাকিস্তান দলের ক্যাম্প থেকে খেলোয়াড়দের বিশ্বকাপ ভ্রমণ পরিকল্পনা জানিয়ে একটি বার্তা পাঠানো হয়েছিল বলে খবর পাওয়া যায়। তবে 'রেভস্পোর্টজ'-এর প্রতিবেদন অনুযায়ী, দলের মিডিয়া ম্যানেজার কর্তৃক পাঠানো সেই বার্তাটি কিছুক্ষণ পরেই মুছে ফেলা হয়।

পিসিবি আগামী সোমবার বিশ্বকাপের অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে। তবে অনিশ্চয়তার মাঝেও খবর পাওয়া গেছে, খেলোয়াড়রা ইতিমধ্যেই শ্রীলঙ্কার টিকিট বুক করে রেখেছেন, যেখানে আসর চলার সময় পাকিস্তান দলের অবস্থান করার কথা রয়েছে।

এআরএস
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চরম বিশৃঙ্খলা, ক্ষমতার অপব্যবহার এবং প্রাপ্য অর্থ আটকে রাখার মতো বিস্ফোরক অভিযোগে বিশ্ব ক্রিকেটকে তোলপাড় করে দিয়েছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। পিসিবির...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর