এশিয়া কাপে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৫:৩০ পিএম

শুরু হয়েছে এশিয়া কাপের ১৬তম আসর। হাইব্রিড মডেলে ছয় দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের মিশন শুরু হলো।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে টাইগাররা। ম্যাচ শুরুর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

লিটন দাস ভাইরাল জ্বরের কারণে ছিটকে যাওয়ায় শেষ মুহূর্তে দলে ডাক পাওয়া এনামুল হক বিজয়কে রাখা হয়নি একাদশে। অভিষেক হচ্ছে বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিমের। দলে তিন পেসার তাসকিন, শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে স্পিনার হিসেবে অধিনায়ক সাকিব ছাড়াও আছেন মিরাজ ও মেহেদী।

বাংলাদেশের একাদশ:

সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ:

পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশাল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।

 

একাত্তর/এআর
বাছাইপর্বে হ্যাভিয়ের ক্যাবরেরার দল ছয় ম্যাচের একটিতে জয়, তিনটিতে পরাজিত ও দুটিতে ড্র করেছে।
এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ১০ জনের দলে পরিণত হওয়া হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশ শেষ মুহূর্তে গোল করে...
দুবাইয়ে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত। ব্যাট হাতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ফারহান ও ফখর জামান।
এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয়েছিলো পাকিস্তানের। ওপেনিং জুটিতে মাত্র ৯.৪ ওভারে ৮৪ রান করে দলটি। কিন্তু শেষ পর্যন্ত ১৪৬ রানে অলআউট হয়ে যায় ম্যান ইন গ্রীনরা। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর