বিশ্বকাপের উত্তাপ ছড়াতে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া-পাকিস্তান

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। 

বেঙ্গালুরুতে হাইস্কোরিং ম্যাচের আশায় দুই দল। এ ম্যাচে বোলারদের ওপরই মূল দায়িত্ব থাকবে, এমনটাই মনে করেন হাসান আলী। 

আর পাকিস্তানি ব্যাটারদের সমীহ করছেন প্যাট কামিন্স। তার আশা, স্মিথ, লাবুশেন, ওয়ার্নার, মার্শরা রানে ফিরবেন।

কামিন্স বলেন, আমরা চাই, প্রথম ওভার থেকেই মিচ আর ডেভি (মার্শ ও ওয়ার্নার) বোলারদের শাসন করা শুরু করুক। ওরা নেটে প্রচুর পরিশ্রম করছে। সব কিছুই ঠিকঠাক করছে। আশা করছি, খুব দ্রুতই ওদের ব্যাট থেকে প্রচুর রান পাওয়া যাবে।

বাবর আজমের দলকে সমীহ করে কামিন্সের মন্তব্য, ওদের খুব ভাল পেসার আছে। ২০ ওভার বল করার মতো স্পিনার আছে। মোহাম্মদ রিজওয়ান খুব ভালো ছন্দে আছে। বাবরও রয়েছে। আমি মনে করি সবমিলিয়ে পাকিস্তান যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ।

টানা দুই হারে বিশ্বকাপ শুরু করা অস্ট্রেলিয়া সবশেষ ম্যাচে জিতেছে। সেমিফাইনালের দৌড়ে থাকতে এ ম্যাচটা গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। 

তবে পাকিস্তানের ৪-৫ জন প্লেয়ার বুকের ইনফেকশনে ভুগছেন। যদিও ক্রিকেট দলের পক্ষ থেকে বলা হয়েছে তারা সুস্থ হচ্ছেন।