বিশ্বকাপের স্বপ্নপূরণে ইতালির নাগরিকত্ব ছাড়লেন ভোলপাতো

আপডেট : ৩০ মে ২০২৬, ০৯:৪০ এএম

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে যেন এক চরম নাটকীয় মোড় নিল অস্ট্রেলিয়ান ফুটবল! এতকাল যে ইতালির ‘আজ্জুরি’ জার্সির প্রেমে মজে ছিলেন, সেই ক্রিস্টিয়ান ভোলপাতো অবশেষে নিজের জন্মভূমি অস্ট্রেলিয়ার হয়ে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

ফুটবল অস্ট্রেলিয়া গত শুক্রবার নিশ্চিত করেছে যে, ২২ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে সকারুজদের শিবিরে যোগ দিচ্ছেন।

সিডনিতে জন্ম ও বেড়ে ওঠা ভোলপাতোর কাছে অস্ট্রেলিয়া ও ইতালি, উভয় দেশেরই নাগরিকত্ব রয়েছে। বর্তমানে ইতালিয়ান সেরি-এ লিগের ক্লাব ‘সাসুওলো’র হয়ে মাঠ কাঁপানো এই তারকা এর আগে ইতালির অনূর্ধ্ব-২০ দলের প্রতিনিধিত্ব করেছিলেন।

২০২২ কাতার বিশ্বকাপের সময় তৎকালীন অস্ট্রেলিয়া কোচের প্রস্তাব তিনি সরাসরি ফিরিয়ে দেন। এমনকি চলতি বছরের শুরুতে বর্তমান কোচ টনি পপোভিক যখন তাঁর সাথে যোগাযোগ করেন, তখনও ভোলপাতো ডাঁট দেখিয়ে বলেছিলেন, তিনি ইতালির (মূল দল) জন্য অপেক্ষা করতে বেশি খুশি।

কিন্তু ভাগ্য বোধহয় অন্য কিছু লিখে রেখেছিল। কিছুদিন আগেই হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার প্রধান প্লে-মেকার রাইলি ম্যাকগ্রি বিশ্বকাপ থেকে ছিটকে যান। আর এই শূন্যতা পূরণের মোক্ষম সুযোগেই কি না, ভোলপাতোর মন গলে গেল!

ফুটবল অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা ইতিমধ্যেই ইতালি ফুটবল ফেডারেশনের কাছ থেকে ‘রিলিজ লেটার’ পেয়েছে এবং ভোলপাতোর এই দলবদলের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ফিফার কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে।

আগামী সোমবার কোচ টনি পপোভিক বিশ্বকাপের জন্য তাঁর চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করবেন। তার আগেই ভোলপাতোর এই ভোলবদল সকারুজ শিবিরে নতুন হাওয়া জোগাচ্ছে।

আগামী ১৩ জুন ভ্যাঙ্কুভারে তুরস্কের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া, যেখানে গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে। ইতালির নীল জার্সি পাওয়ার আশা ছেড়ে এখন অস্ট্রেলিয়ার হলুদ-সবুজ জার্সিতে এই তারকা বিশ্বমঞ্চে কেমন ঝড় তোলেন, সেটাই এখন দেখার বিষয়!

এআরএস
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর