অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেল মেক্সিকো

আপডেট : ৩১ মে ২০২৬, ০২:৪০ পিএম

আগামী মাসে ঘরের মাঠে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে দারুণ এক জয় দিয়ে নিজেদের আত্মবিশ্বাস ঝালিয়ে নিল সহ-আয়োজক মেক্সিকো। গতকাল শনিবার ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে ৭৮ হাজার দর্শকের গগনবিদারী চিৎকারের মাঝে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা।

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার ঠিক আগে দুই দলের কোচের জন্যই এই ম্যাচটি ছিল নতুন কম্বিনেশন পরীক্ষা করার শেষ সুযোগ। মেক্সিকোর অভিজ্ঞ কোচ হাভিয়ের আগিরে গত সপ্তাহে ঘানার বিরুদ্ধে ২-০ ব্যবধানে জেতা ম্যাচের মূল একাদশ থেকে নয়টি পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন।


ম্যাচের ২৮ মিনিটে সেট-পিস থেকে উড়ে আসা বলে দুর্দান্ত এক হেডে মেক্সিকোকে এগিয়ে দেন ডিফেন্ডার জোহান ভাসকুয়েজ। শুরুর দিকে নড়বড়ে থাকা সকারুজরা (অস্ট্রেলিয়া) দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে দারুণ ফুটবল খেললেও মেক্সিকোর রক্ষণভাগ ভাঙতে পারেনি।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে অবশ্য মেক্সিকান রক্ষণের এক মারাত্মক ভুলে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। গোলরক্ষক রাউল রাঙ্গেল পোস্ট ছেড়ে লাইনের বাইরে চলে এলে বল পান অজি স্ট্রাইকার মোহামেদ তুরে। কিন্তু সামনে ফাঁকা পোস্ট পেয়েও তিনি বল মারেন পোস্টের বাইরে।

বিশ্বকাপের আবহ তৈরি করতে এই প্রীতি ম্যাচে ম্যাচের মাঝে ‘ড্রিংকস ব্রেক’ বা পানি পানের বিরতির নিয়ম রাখা হয়েছিল। এছাড়া দুই দলকেই সর্বোচ্চ ১১ জন খেলোয়াড় বদলের অনুমতি দেওয়া হয়েছিল।


বিরতির পর মেক্সিকান সমর্থকদের উল্লাসে ভাসিয়ে গোলপোস্টের নিচে নামানো হয় ৪০ বছর বয়সী কিংবদন্তি গোলরক্ষক গুইলার্মো ওচোয়াকে। ৬০ মিনিটের মাথায় মাঠে নামানো হয় ১৭ বছর বয়সী উদীয়মান ফরোয়ার্ড গিলবার্টো মোরাকে। অস্ট্রেলিয়ার আজদিন হ্রুস্টিকের একটি জোরালো শট দারুণভাবে প্রতিহত করে মেক্সিকোর জয় নিশ্চিত করেন ওচোয়া।

অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচের বড় ইতিবাচক দিক ছিল কাতার বিশ্বকাপের তারকা ডিফেন্ডার হ্যারি সুটারের প্রত্যাবর্তন। গোড়ালির (অ্যাকিলিস) দীর্ঘমেয়াদী চোট কাটিয়ে ২০২৪ সালের পর এই প্রথম তিনি জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন। তবে ইতালি ছেড়ে অস্ট্রেলিয়া দলে যোগ দেওয়া ক্রিস্টিয়ান ভলপাটোর এদিন অভিষেক হওয়ার সুযোগ ঘটেনি।

আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে স্বাগতিক মেক্সিকো তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। অন্যদিকে, ১৩ জুন তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া, যেখানে বি-গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে।

এআরএস
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর