ভারত বধে আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ভারতের হেক্সা স্বপ্ন উড়িয়ে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। রোববার বেনোনিতে অনূর্ধ্ব-১৯ ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৭৯ রানে হারিয়ে চতুর্থ শিরোপা ঘরে নিলো অজিরা।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি অজিরা। দলীয় ১৬ রানেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। হ্যারিকে নিয়ে ইনিংস গড়া কাজ করতে থাকেন হাগ।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অজিরা। ৪৮ রান করা হাগকে ফেরান তিওয়ারি। হারজাস সিং তুলে নেন হাফ সেঞ্চুরি। নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া করে ২৫৩ রান। 

জবাবে খেলতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি টিম ইন্ডিয়া। ৬৮ রানেই হারায় চার উইকেট হারানোর পর ১২২ রানেই হারায় আট উইকেট। 

এরপর অসাধ্য সাধনের লড়াই নামেন দুই টেইল এন্ডার মুরুগান আর নামান। তবে শেষ পর্যন্ত ভারতের ইনিংস থামে ১৭৪ রানে।

২০২৩ সালের জুন থেকে তৃতীয়বার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হলো ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের মতো একই বেদনার গল্প লিখলো ছোটরাও

যুব বিশ্বকাপে আগের ছয় বারের দেখায় অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছিল ভারত, এর মধ্যে ছিল দুটি ফাইনাল। এবার অজিরা জয়খরা কাটালো।