হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। হিউস্টনে তৃতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি সাকিব আল হাসানের দল।

এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারে। পরেরটিতে স্বাগতিকরা জেতে ৬ রানে। ২-০ তে তিন ম্যাচর সিরিজে এগিয়ে যুক্তরাষ্ট্র।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুই দলই তাদের একাদশে একাধিক পরিবর্তন এনেছে।

বাংলাদেশের একাদশে ফিরেছেন লিটন দাস। সিরিজের প্রথমবার জায়গা পেয়েছেন পেসার হাসান মাহমুদ। দুই পরিবর্তনের একাদশে বিশ্রাম দেয়া হয়েছে পেসার পেসার শরীফুল ইসলাম ও জাকের আলীকে।

স্বাগতিক যুক্তরাষ্ট্রও তাদের একাদশে পরিবর্তন এনেছে। আগের দুই ম্যাচের ম্যাচ সেরা হারমিত সিং ও আলি খানকে বিশ্রাম দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দলের অধিনায়ক মুনাক প্যাটেল ও ওপেনার স্টিভেন টেইলরকেও বিশ্রাম দিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশের একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

যুক্তরাষ্ট্রের একাদশ: অ্যারন জোন্স, অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেথ্রালভাকার, শ্যাডলি ফন শ্যালকউইক, শায়ান জাহাঙ্গীর।