বাংলাদেশকে হারিয়ে ভারত-পাকিস্তানকে সতর্ক করলেন কোরি

আপডেট : ২৪ মে ২০২৪, ১০:৪৬ এএম

বাংলাদেশের সাথে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিতের পর ভারত আর পাকিস্তানকে রীতিমতো হুমকি দিয়ে রাখলেন যুক্তরাষ্ট্র দলের কিউই ক্যাম্পেইনার কোরি অ্যান্ডারসন।

হার্ডহিটার এই ব্যাটার বলছেন, হতে পারে তারা নতুন, কিন্তু তাই বলে শক্তিশালী দলগুলোকে তারা তো আর ওয়াকওভার দিয়ে দেবে না। বরং প্রতিটা ম্যাচেই লড়াই হবে শেয়ানে শেয়ানে। তাই গ্রুপে স্বাগতিক যুক্তরাষ্ট্র আছে বলে তারা সহজেই পরের রাউন্ডে যেতে পারবে এমনটা ভাবার কোনো সুযোগ নেই।

আয়ারল্যান্ড, ইউএসএ আর কানাডার সাথে এবার এ গ্রুপের হয়ে খেলতে চলেছে টুর্নামেন্টের দুই হট ফেভারিট ভারত ও পাকিস্তান।

নিউজিল্যান্ডের জার্সিতে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরু করলেও এখন কোরি অ্যান্ডারসন যুক্তরাষ্ট্র জাতীয় দলের নিয়মিত মুখ। প্রতিবেশী কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মিশন শুরু করছে তার দল।

কোরি অ্যান্ডারসন।

এর আগে বৃহস্পতিবার টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরেকটি হতশ্রী পারফরম্যান্সে যুক্তরাষ্ট্রের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ।

হার দিয়ে শুরু হওয়ায় শঙ্কা ছিলো সিরিজ খোয়ানোর। সিরিজে টিকে থাকতে এই ম্যাচের জয়ের বিকল্প ছিলো না। তবে শঙ্কাই সত্যি হলো। সিরিজ হারলো বাংলাদেশ।

টি-টোয়েন্টি ইতিহাসে এটি বাংলাদেশের ১০০তম হার। প্রথম দল হিসেবে এই সংস্করণে হারের ‘সেঞ্চুরি’র বিব্রতকর রেকর্ড গড়লো টাইগাররা। এখন পর্যন্ত ১৬৮ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৬৪টি। বাকি চারটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

আরবিএস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর