দুই সপ্তাহ বিরতি শেষে আবারও মাঠে ফিরছে ম্যানচেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে স্থানীয় সময় শনিবার রাত ৮টায় উলভারহ্যাম্পটনের বিপক্ষে লড়বে সিটিজেনরা।
নতুন মৌসুমেও দাপট ধরে রেখেছে ইংলিশ জায়ান্টরা। ৪ ম্যাচের সবকটিতেই জয় বর্তমান চ্যাম্পিয়নদের। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও তাই সিটিজেনদের দখলে।
নিজেদের সবশেষ ৫ ম্যাচে কোন হার নেই ইংলিশ জায়ান্টদের।
এদিকে, এই মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত উলভারহ্যাম্পটন। চার ম্যাচে ৩টি জয় তাদের। ড্র হয়েছে একটি ম্যাচ। দু’দলের পরিসংখ্যানে এগিয়ে সিটিজেনরা। ১১১ বারের দেখায় ৫৯ জয় তাদের। ৩৪ টি জিতেছে উলভারহ্যাম্পটন।