নেইমারের অভিষেকের ম্যাচে আল হিলালের বড় জয়

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫ এএম

সৌদি প্রো লিগে নেইমারের অভিষেকের দিনে বড় জয় পেয়েছে তার দল আল হিলাল। আল রিয়াদকে গোলবন্যায় ভাসিয়ে টেবিলের শীর্ষেও তারা। এক গোল হজম করলেও ৬ বার আল রিয়াদের জালে লক্ষ্যভেদ করে আল হিলাল।

স্থানীয় সময় শুক্রবার আল রিয়াদের বিপক্ষে অভিষেক ঘটে নেইমারের। তবে শুরু একাদশে ছিলেন না নেইমার। পরে মাঠে নেমে গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন নেইমার।

প্রথমার্ধেই জোড়া গোলের দেখা পায় আল হিলাল। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে মাঠে নামেন সেলেসাও তারকা নেইমার। ৬৮ মিনিটে তৃতীয় গোল পায় আল হিলাল। ৮৩ মিনিটের পর থেকে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে নেইমারের দল। ১২ মিনিটের ব্যবধানে আরও ৩ বার আল রিয়াদের জালে বল পাঠায় তারা।

জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অভিষেক-অনুভূতির কথা জানান নেইমার। সেখানে একাধিক ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘অভিষেকে পাওয়া এই জয়ে খুবই আনন্দিত। ভক্তদের অনেক ধন্যবাদ।’

একাত্তর/আরএ
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায় এবং তার পরপরই বিশ্ব ফুটবল থেকে নেইমারের আকস্মিক অবসরের ঘোষণা, ফুটবল বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম...
ব্রাজিলিয়ান ফুটবলের এক সোনালী ও বর্ণিল অধ্যায়ের এমন ট্র্যাজিক অবসান হয়তো কোনো ফুটবলপ্রেমীই কল্পনা করেননি। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে সেলেসাওদের বিদায়ের ক্ষতের মাঝেই ফুটবল...
জাপানের বিপক্ষে বিশ্বকাপের নকআউটের প্রথম পর্বের লড়াইয়ে ২-১ গোলে নাটকীয় জয় পেলেও ব্রাজিলীয় শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটিই নাম, নেইমার জুনিয়র। দলের এমন চরম উত্তেজনাকর ম্যাচেও কেন বেঞ্চ...
বিশ্বকাপে রাতে জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি। তবে সেই মহা-গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই মাঠের বাইরে এক অনন্য ‘মাস্টারস্ট্রোক’ খেলে কোটি ভক্তের হৃদয় জয় করে নিলেন...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর