স্মার্ট বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে কাজ করতে চায় হুয়াওয়ে

স্মার্ট বাংলাদেশের রূপকল্প বাস্তবায়ন আর ডিজিটাল রূপান্তরে অবদান রাখতে নিরলসভাবে কাজ করতে চায় হুয়াওয়ে।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি বাংলাদেশে তাদের যাত্রার ২৫ বছর পূর্তিতে এই ঘোষণা দেয়। ‘টুয়েন্টি ফাইভ ইয়ারর্স অব টুগেদারনেস, জার্নি অব ট্রাস্ট, সাপোর্ট অ্যান্ড এমপাওয়ারিং বাংলাদেশ’ শিরোনামের এই আয়োজনের উদ্বোধন করেন হুয়াওয়ে বাংলাদেশের সিইও এবং হুয়াওয়ে সাউথ এশিয়ার প্রেসিডেন্ট প্যান জুনফেং।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রী পরিষদের সদস্য, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এবং টেলিকম খাতের কর্মকর্তারা।

আরও পড়ুন: আইফোন ও অ্যাপল পণ্য ব্যবহারে মস্কোর বিধিনিষেধ

ইন বাংলাদেশ-ফর বাংলাদেশ স্লোগান নিয়ে ১৯৯৮ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে হুয়াওয়ে। সামনের দিনগুলোতেও সেই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


একাত্তর/আরএ