রাতের আকাশে দেখা যাবে ‘রক্তিম চাঁদ’

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এএম

চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ। পূর্ণগ্রাস এ চন্দ্রগ্রহণ আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও খালি চোখে দেখা যাবে। গ্রহণটি শুরু হবে রোববার (৭ সেপ্টেম্বর) রাত থেকে এবং চলবে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় রক্তের মতো লাল হয়ে উঠবে চাঁদ। বিজ্ঞানীরা একে ‘ব্লাড মুন’ নামে আখ্যায়িত করেছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। ফলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে আর চাঁদকে ধীরে ধীরে অন্ধকার করে তোলে। এই সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন ছায়ার মধ্য দিয়ে যায় বলে অনুজ্জ্বল হয়ে লাল রং ধারণ করে। তখন রক্তাক্ত মনে হয় চাঁদকে।

এবারের চন্দ্রগ্রহণ গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান হবে বলে ধারণা করা হচ্ছে। এশিয়া ও পশ্চিম অস্ট্রেলিয়া থেকে এটি সম্পূর্ণভাবে দেখা যাবে। এ ছাড়া ইউরোপ, আফ্রিকা, পূর্ব অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কিছু স্থান থেকে আংশিক দৃশ্য দেখা যাবে। ফলে বিশ্বের ৮৫ ভাগ মানুষই এবারের চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করতে পারবেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার চন্দ্রগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিট থেকে। এ সময় চাঁদ ধীরে ধীরে পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করতে শুরু করবে। ব্লাড মুন দেখা যাবে রাত ১১টা ৩০ মিনিট থেকে সোমবার ১২টা ৫২ মিনিট পর্যন্ত। সোমবার রাত ২টা ৫৫ মিনিটের পর চাঁদ পৃথিবীর ছায়া থেকে সম্পূর্ণ বেরিয়ে আসবে।

এনডিটিভি খবরে আরো বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। ব্লাড মুন দেখার জন্য কোনো বিশেষ সুরক্ষা চশমা বা সরঞ্জাম প্রয়োজন হবে না। ফলে খালি চোখেই নিরাপদে দেখা যাবে। আরও স্পষ্ট দৃশ্য দেখতে চাইলে বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করা যেতে পারে। এতে চাঁদের গর্ত ও এর লাল আভার বিভিন্ন স্তর দেখা যাবে।

একাত্তর/আরএ
বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে ঘটতে চলেছে বিরল ঘটনা। চোখ ধাঁধানো বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হতে চলেছে পুরো বিশ্ব।
বাংলাদেশ থেকে এখন সরাসরি কোনো বিজ্ঞাপন দেয়া যাচ্ছে না ফেসবুকে। বিজ্ঞাপনী সংস্থাগুলো বলছে, ডলার সঙ্কটসহ নানান কারণে ফেসবুক পাওনা বুঝে পায়নি। ফলে মুখ ফিরিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি।
নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৩-এর বেস্ট স্টোরি টেলিং ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের টিম ভয়েজার্স। এ নিয়ে এই প্রতিযোগিতায় টানা তিনবার এবং সর্বমোট চতুর্থবারের মতো...
বাংলাদেশে সরাসরি কার্যক্রম শুরু করতে যাচ্ছে নেটফ্লিক্স। প্রথমবারের মতো নিজস্ব ক্যাশ সার্ভার নিয়ে হাজির হচ্ছে আগামী ফেব্রুয়ারিতেই।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর