আইফোন ও অ্যাপল পণ্য ব্যবহারে মস্কোর বিধিনিষেধ

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৮:১৪ পিএম

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আইফোন মোবাইলসহ অন্যান্য অ্যাপল পণ্য ব্যবহার না করার নির্দেশ দিয়েছে রাশিয়া। মার্কিন গুপ্তচরবৃত্তির উদ্বেগের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে মস্কো। 

রাশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল সোমবার থেকে ব্যবসায়িক কর্মকাণ্ডে যেকোনো ধরনের আইফোনের ব্যবহার রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে। খবর ফিন্যান্সিয়াল টাইমসের। 

একটি সরকারি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি আইফোনগুলো আর নিরাপদ বলে বিবেচিত হবে না। এখন এর বিকল্প খুঁজতে হবে। 

রাশিয়ার নিরাপত্তা ও গোয়েন্দা পরিষেবা বিশেষজ্ঞ আন্দ্রে সোলদাটভ বলেন, কর্মকর্তারা সত্যই বিশ্বাস করেন যে, যুক্তরাষ্ট্র গুপ্তচরবৃত্তির জন্য তাদের সরঞ্জাম ব্যবহার করতে পারে। 

তিনি আরও বলেন, ফেডারেল সিকিউরিটি সার্ভিস দীর্ঘদিন ধরে আইফোন ব্যবহারের বিষয়ে উদ্বিগ্ন জানিয়ে আসছে। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা আইফোন পছন্দ করায় তা আগে নিষিদ্ধ করা সম্ভব হয়নি। 

রাশিয়ার ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রযুক্তি সংস্থা রুশ-টেক জানিয়েছে, আইফোন এবং অন্যান্য অ্যাপল পণ্যের ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশনা অনুসরণ করা হবে। 

আরও পড়ুন: ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করবে দিল্লি-আবুধাবি

সংশ্লিষ্টরা বলছেন, রাশিয়ার গুরুত্বপূর্ণ অফিস-আদালতে আইফোন মোবাইল, আইপ্যাড, ট্যাবলেটসহ অন্যান্য অ্যাপল ডিভাইসের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা থেকে এটা প্রমাণ হয় যে, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস মার্কিন গোয়েন্দা সংস্থার ক্রমবর্ধমান গুপ্তচরবৃত্তির ব্যাপারে খুবই উদ্বিগ্ন।

তবে ব্যক্তিগত কাজে আইফোন ব্যবহারে কোনো বিধিনিষেধ থাকছে না বলে জানিয়েছে সংস্থাটি। 


একাত্তর/আরবিএস  
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর