প্রযুক্তির দানব হুয়াওয়ের গল্প

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ পিএম

বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। চীনের গুয়াংডং প্রদেশের শিনজেন শহরে হুয়াওয়ারের হেডকোয়ার্টারটি যেন শহরের ভেতরে আরেক শহর।

প্রায় দুই স্কয়ার কিলোমিটার জুড়ে গড়ে উঠেছে এই হেডকোয়ার্টার। তবে দেখে বোঝার উপায় নেই জটিল সব সমীকরণের গবেষণা আর প্রযুক্তি পণ্যের উৎপাদন হয় এখানে।

দেখলে মনে হবে এটি যেনো সাজানো গোছানো একটি পার্ক। চীনের স্মার্ট ফোন বাজারের ২৪ শতাংশ আর বিশ্বের ৪ শতাংশই হুয়াওয়ের দখলে। বিশ্বের ষষ্ঠ শীর্ষ স্মার্ট ফোন উৎপাদনকারী হুয়াওয়ে।

তবে স্মার্ট গ্যাজেট বিক্রি তাদের ব্যবসার মাত্র ৩০ শতাংশ। বাকিটা ম্যানজেমেন্ট, ডাটা সেন্টার মেকানিজম, ক্লাউড সার্ভার, ডিজিটাল এনার্জি আর ইন্টেলিজেন্ট অটোমোবাইল সংক্রান্ত প্রযুক্তিভিত্তিক ব্যবসা।

হুয়াওয়ের তৈরি সার্ভারের মাধ্যমে বিশ্বের দশটিরও বেশি স্টক এক্সচেঞ্জ পরিচালিত হচ্ছে। বিশ্বের টপ র‌্যাংকিং ব্যাংকগুলোর সার্ভার তৈরিতেও আছে হুয়াইয়ের সরব উপস্থিতি।

এছাড়া বিশ্বের ২১০টি বিমানবন্দর এয়ারলাইন্স ও এয়ার ট্র্যাফিক ম্যানেজমেন্টে ব্যবহৃত হচ্ছে হুয়াইয়ের প্রযুক্তি। প্রতিষ্ঠানটির সদর দফতর গুয়াংডং প্রদেশের শেনঝেনে অবস্থিত।

২০২০ সালের জুলাই মাসে হুয়াওয়ে প্রথমবারের মতো বিশ্বব্যাপী পাঠানো ফোনের সংখ্যায় স্যামসাং এবং অ্যাপলকে ছাড়িয়ে গেছে। ২০১৮ সালে হুয়াওয়ে বার্ষিক ১২৮.৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করে।

এটি ২০১২ সালে বিশ্বের বৃহত্তম টেলিযোগাযোগ সরঞ্জাম প্রস্তুতকারক হিসাবে এরিকসনকে ছাড়িয়ে যায় এবং ২০১৮ সালে অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় স্থান থাকা স্যামসাং ইলেকট্রনিক্সকেও পেছনে ফেলে।

৩৬ বছরের পুরোনো এই কোম্পানিতে দুই লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। ১৭০টি দেশে ব্যবসা করছে হুয়াওয়ে। চীনা সংস্থা হুয়াওয়ের যাত্রা ১৯৮৭ সালে শুরু হয়েছিল।

পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাবেক কর্মকর্তা রেন জেংফেই হুয়াওয়ের প্রতিষ্ঠাতা। বড় বড় সব কোম্পানি তাদের লাভের ১০ শতাংশ অর্থ গবেষণা ও উদ্ভাবনে ব্যয় করলেও, হুয়াওয়ের ব্যয় ২০ শতাংশ।

হুয়াওয়ে কর্মকর্তাদের মতে গ্রিন এনার্জি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুই খাতই নির্ধারণ করতে যাচ্ছে ভবিষ্যতের বিশ্ববাণিজ্য।

 

এআরএস
বেইজিংয়ের অলিম্পিক স্পিড স্কেটিং অ্যারেনায় সপ্তাহান্তে আয়োজিত 'বিশ্ব রোবট গেমসে' রূপকথার চেয়েও অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিল চীনের মুখবিহীন মানবাকৃতির রোবটগুলো! অ্যাথলেটিকস থেকে শুরু করে বক্সিং, ফুটবল...
গতির রাজা উসাইন বোল্টের সেই ঐতিহাসিক রেকর্ডও এবার মানবদেহের গণ্ডি ছাড়িয়ে যন্ত্রের দখলে চলে গেল! চিনের বিখ্যাত স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'অনার'-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি হিউম্যানয়েড রোবট...
ভেড়া ডলির দিন শেষ, এবার প্রজনন দুনিয়ায় রাজত্ব করতে আসছে চীনের 'সুপার গোট' বা উন্নতজাতের ছাগল! উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশে গবেষকরা যা ঘটিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য। ছাগল প্রজননের বাজারে...
মে দিবসের পাঁচদিনের লম্বা ছুটিতে চীনের ঝেজিয়াং প্রদেশের হংজু শহরে পর্যটকদের ঢল সামলাতে রাস্তায় নামানো হয় ১৫টি বুদ্ধিমান পুলিশ রোবট।
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর