একুশে ফেব্রুয়ারিতেও যাত্রী নিয়ে ছুটছে মেট্রোরেল

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৮ পিএম

এবারই প্রথমবারের মতো একুশে ফেব্রুয়ারিতে মেট্রোরেলের সুবিধা পাচ্ছেন রাজধানীর মানুষ। যানজট এড়িয়ে অনেকটাই নির্বিঘ্নে শহীদ মিনারে আসতে পারছেন তারা। 

মতিঝিল-উত্তরা রুটে পুরোদমে মেট্রোরেল চালু হবার পর বুধবার প্রথম কোনো সরকারি ছুটির দিনে মেট্রোরেল চলাচল করছে।

মেট্রোরেলে প্রতিদিন অফিসগামী যাত্রীদের প্রচুর ভিড় থাকলেও আজ ছিলো অন্যরকম চিত্র। অতিরিক্ত যাত্রী চাপ নেই, তাই স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন যাত্রীরা। 

তারা জানান, রাস্তায় কিছুটা যানজট থাকলেও মেট্রোরেলের কারণে খুব দ্রুত সময়ের মধ্যে বইমেলায় পৌঁছানো সম্ভব হয়েছে। 

কোনো ধরনের যানজট ও ঝামেলা ছাড়াই শহীদ মিনারে আসতে পেরে খুশি তারা। তবে দুপুরের পর থেকে ভিড় বাড়বে বলে ধারণা করছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এর আগেও মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে জানানো হয়, নিয়মিত সময়সূচি অনুযায়ী ২১ ফেব্রুয়ারিতে মেট্রোরেল চলাচল করবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকে। এদিন মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। এছাড়া অন্যান্য যেকোনো সরকারি ছুটি ও অনুষ্ঠানের দিন মেট্রোরেল চলাচল করবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সরকারি বিভিন্ন ছুটির দিনে মেট্রোরেল চলাচল করেছে। বর্তমানে মেট্রোরেল উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে মেট্রোরেল। ১৬টি স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে ওঠা-নামা করতে পারেন।

 

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর