পরিবেশ ও নদী খেকোদের নির্বাচনে অযোগ্য করার দাবি

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৭:৩৪ পিএম

পরিবেশ দূষণ ও নদী দখলদারীদের নির্বাচনে অযোগ্য করতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের দাবি জানিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। 

এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরামর্শ মতামতের আলোকে আরপিও সংশোধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে এইচআরপিবি।

বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এইচআরপিবির সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

মনজিল মোরসেদ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে একটা বিধান এখানে সংযোজন করা দূষণ এবং দখলকারী যারা হবেন তারা জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য। এ বিষয়ে আমাদের দাবির সঙ্গে ইসি একমত।  

তিনি বলেন, নদ-নদী রক্ষার্থে আমরা দীর্ঘদিন থেকে আইনি লড়াই করছি। আপিল বিভাগ থেকে একটি নির্দেশনা দিয়েছে যে নদী দখল এবং দূষণকারী যারা তারা নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবে, কিন্তু সেটা আইনে নেই।

এই অধিকারকর্মী বলেন, সামনে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন আমাদের গণপ্রতিনিধিত্ব আইনে কোনো বিধান যদি যুক্ত না থাকে তাহলে ইসি কাউকে অযোগ্য করতে পারে না। 

মনজিল মোরসেদ যোগ করেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে দূষণ এবং দখলকারীদের জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হোক। এখানে কমিশনেও আমাদের সঙ্গে একমত প্রকাশ করেছে।

একাত্তর/এসি
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর