নড়াইলে বাসের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০০ পিএম

নড়াইল-মাইজপাড়া সড়কে যাত্রীবাহি বাসের চাকায় পৃষ্ট হয়ে মহিলা নিহত হয়েছে। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ওই সড়কের আদমপুর বটতলা এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত রাধা রানী সাহা (৫০) সদর থানার রলরামপুর গ্রামের মৃত কালি পদ সাহার মেয়ে। তিনি তার পিতার বাড়ীতে বসবাস করতেন। 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, সকালে রাধা রানী সাহা আদমপুর বটতলাস্থ উত্তম সাহার দোকান থেকে লবন কিনে বাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় নড়াইল অভিমুখী যাত্রীবাহি বাস পিছন থেকে ধাক্কা দিয়ে চাকায় পৃষ্ট করে দ্রুত গতিতে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

নড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি আটকানো হয়েছে।  এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এআর

নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর