ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১০:৫৮ এএম

বাগেরহাটের ফকিরহাটে চাঞ্চল্যকর এনজিও কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং আপত্তিকর ভিডিও ধারণ করে প্রতারণার মামলায় একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে চুয়াডাঙ্গার মেহেরপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর একটি দল।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে গ্রেপ্তারকৃত আসামী খাজুরা গ্রামের ফিরোজ নিকারী (২৯) কে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাব-৬ এর মিডিয়া সেল জানান, ভিকটিম একজন এনজিও কর্মী। সে বাগেরহাট জেলার ফরিকরহাট উপজেলার জাড়িয়া মাইটকুমড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। গত ১০ অক্টোবর-২০২০ তারিখ রাত ২টার দিকে আসামীরা সুকৌশলে ওই এনজিওকর্মীর ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এ সময় ওই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা সহ তার গলায় ও কানে থাকা স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মালামাল লুটপাট করে। এরপর আসামীরা ভিকটিমকে জোরপূর্বক সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এবং তাদের অন্য এক সহযোগী সে ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। 

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় ঘটনার সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে একটি মামলা করেন। 

এ ঘটনার রোববার (২ এপ্রিল) বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত উক্ত ধর্ষণ মামলার অন্যতম পলাতক আসামী ফিরোজ নিকারীকে যাবজীবন সশ্রম কারাদন্ড এবং নগদ একলক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। 

র‌্যাব-৬ (সদর কোম্পানি) এবং সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গাা জেলার মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত গণধর্ষণ মামলার ২নং পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফিরোজ নিকারী (২৯) কে গ্রেপ্তার করে।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, র‌্যাবের হাতে গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামীকে বৃহস্পতিবার রাতে থানায় হস্তান্তর করেছে। শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হবে। 


একাত্তর/এআর

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর