সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৬:২৮ পিএম

ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ শেষে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার পর সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার বিকেল বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম। দক্ষিণ আফ্রিকা সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।  

ব্রাজিল, রাশিয়া, ভারত, চায়না ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ১৫তম ব্রিকস সম্মেলন অংশ নিতে ২২ থেকে ২৬ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সফর করেন শেখ হাসিনা। সেখান থেকে রোববার সকালে দেশে ফেরেন শেখ হাসিনা। এরপরই মঙ্গলবার সংবাদ সম্মেলনের খবর দেন প্রেস সচিব। 

বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক জোট ব্রিকস গ্রুপ অব নেশনসে সদস্য করার জন্য আরও ছয়টি দেশকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই দেশের মধ্যে রয়েছে- আর্জেন্টিনা, মিশর, ইরান, ইথিওপিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

ব্রিকসের সদস্য দেশগুলোর জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশ। বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের এক চতুর্থাংশ হয় এই দেশগুলোতে। প্রায় ৪০টি দেশ এই জোটে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে এবং ২২টি দেশ আনুষ্ঠানিক আবেদন জানিয়েছিল। 

ব্রিকসের সদস্য দেশগুলোর জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশ। বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের এক চতুর্থাংশ হয় এই দেশগুলোতে। প্রায় ৪০টি দেশ এই জোটে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে এবং ২২টি দেশ আনুষ্ঠানিক আবেদন জানিয়েছিল। 

আরবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর হোটেল...
দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা নাশকতা চালাচ্ছে উল্লেখ করে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর