রোহিঙ্গা প্রশ্নে ইন্দোনেশিয়ার জোরালো ভূমিকা চাইলেন রাষ্ট্রপতি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১১ পিএম

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইন্দোনেশিয়াকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার  জাকার্তা কনভেনশন সেন্টারে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আসিয়ান এবং ইস্ট এশিয়া সামিটে যোগদানের আমন্ত্রণ এবং আন্তরিক আতিথেয়তার জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কে ধন্যবাদ জানান।

ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মধ্যে বিরাজমান সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নকে যথেষ্ট গুরুত্ব দেয় বাংলাদেশ।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বিভিন্ন খাতে বিনিয়োগ করতে ইন্দোনেশিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

এছাড়া দু’দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে বিশ্বমানের পণ্য আমদানি করার কথা বলেন রাষ্ট্রপতি।

রোহিঙ্গা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা উল্লেখ করে রাষ্ট্রপতি রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে ইন্দোনেশিয়ার আরও জোরালো ভূমিকা পালন করবে আশা প্রকাশ করেন।

এ সময় আসিয়ানের সেক্টোরাল ডায়লগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের প্রস্তাব দ্রুত গ্রহণ করারও আহ্বান জানান রাষ্ট্রপতি।

ব্রিফিংয়ে জ্বালানি, কৃষি ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, এসব খাতের উন্নয়নে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ।

একাত্তর/এআর
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ঘিরে টেকনাফ সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে রাখাইনের দুই গুরুত্বপূর্ণ শহর মংডু ও বুথিডং -এ বিমান হামলার শব্দ না শোনা গেলেও আগের...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলীয় সরকারের মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর