৫ থেকে ৭ আগস্টের মধ্যে পালিয়েছে আওয়ামী লীগের নেতারা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৭ পিএম

দেশ ছেড়ে পালানো আওয়ামী লীগ নেতাদের অধিকাংশই ৫ থেকে ৭ আগস্টের মধ্যে পালিয়েছেন। তবে এখন নতুন করে কারও পালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার বিকেলে রাজধানীর উত্তরা এপিবিএন সদর দপ্তরে শহীদ মীর মুগ্ধের স্মরণ সভা, মিলাদ মাহফিল, মীর মুগ্ধ ভবন ও এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এখনও কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, তারা আর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নেই। বারবার সুযোগ দেয়ার পরও তারা যোগদান করেননি। তাদের ব্যাপারে এটিই অন্তর্বর্তী সরকারের শেষ সিদ্ধান্ত।

তিনি বলেন, আন্দোলনে নিহত প্রত্যেকে শহীদের মর্যাদা পাবেন। যারা আহত রয়েছেন তাদের সবার চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। এজন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হবে। প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে।

নতুন করে কারো পালানোর সুযোগ নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, বর্ডার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রভাবশালী আওয়ামী নেতাদের গ্রেপ্তার নিয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দায়িত্ব তাদের গ্রেপ্তার। আপনাদের দায়িত্ব আমাদের তথ্য দেওয়া। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, আপনারাও অনুসন্ধানি সাংবাদিকতা করুন।

তিনি বলেন, পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর