সিপিসিতে যোগ দিতে কেপটাউন যাচ্ছেন ডেপুটি স্পিকার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠেয় ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি)-এ অংশগ্রহণের উদ্দেশ্যে আজ শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করবেন।

প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিএনপির হুমাম কাদের চৌধুরী এমপি, ও মিজ্ সাকিলা ফারজানা এমপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাহবুবুল আলম এমপি কনফারেন্সে অংশগ্রহণ করবেন। 

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। 

সম্মেলনে ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব’ প্রতিপাদ্য সম্পর্কিত  আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কনফারেন্সে অংশগ্রহণকারী পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন।

এ ছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার অফ দ্য ওয়েস্টার্ন কেপ  এলান উইন্ডের সঙ্গেও দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন ব্যারিস্টার কায়সার কামাল।

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি)-এ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও ডেপুটি স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

গণতন্ত্র চর্চা সুসংহতকরণের অভিন্ন লক্ষ্য অর্জনে সিপিসি নেতৃবৃন্দের সঙ্গে এক সংসদীয় কর্মশালায় অংশ নেবেন বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দল।

সম্মেলন শেষে আগামী ২০ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে প্রতিনিধিদলটির।

আরবিএস
জাতীয় সংসদে গণতন্ত্রের সঠিক চর্চা নিশ্চিত করার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, সংসদই গণতন্ত্রকে লালন করে। তাই সংসদকে কার্যকর রাখতে সরকারি দলের...
চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো'র আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল চারদিনের সফরে চীন যাচ্ছে।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর একটি প্রতিনিধিদল। বুধবার সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি...
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
আট মাস ধরে চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে মধ্যস্থতার অগ্রগতি এবং আলোচনার ইতিবাচক বার্তার মধ্যেই কাস্পিয়ান ও পারস্য উপসাগরীয় অঞ্চলে তৈরি হয়েছে চরম উত্তেজনা। এক সামরিক পদক্ষেপে হরমুজ প্রণালীর...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক সফল জাপান সফরের বিভিন্ন দিক এবং দুই দেশের মধ্যে...
আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলনকে (কপ) সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন ‘ক্লাইমেট উইং’ বা জলবায়ু শাখা খোলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জলবায়ু পরিবর্তনজনিত...
সব ঠিক থাকলে আগামী পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর