ছাদে সৌর বিদ্যুতের বিপুল সম্ভাবনা বাংলাদেশে

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১০:৩৮ পিএম

বিনিয়োগ চ্যালেঞ্জ থাকলেও ছাদে সোলার বিদ্যুতের বিপুল সম্ভাবনা বাংলাদেশে রয়েছে বলে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার এক ওয়েবিনারে বক্তারা বাংলাদেশে ছাদে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সম্ভাবনা আছে বলে মত প্রকাশ করেছেন।

এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিন এবং গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ) যৌথভাবে ‘স্কেলিং আপ রুফটপ সোলার ডিপ্লয়মেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারটির আয়োজন করে। ওয়েবিনার সঞ্চালনা করেন এনার্জি এন্ড পাওয়ার সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন।

মূল উপস্থাপনায়, আইইইএফএ-এর বাংলাদেশের প্রধান এনার্জি বিশ্লেষক, শফিকুল আলম ছাদে সৌর বিদ্যুতের একটি সংক্ষিপ্ত বিবরণী দিয়ে বলেন, বর্তমানে নেট মিটারড এবং নন-নেটমিটারড উভয় ব্যবস্থায় ছাদে ১৬৬.৮৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে। গত দেড় বছরে কয়েক দফা বিদ্যুতের মূল্য দফায় দফায় বৃদ্ধি করার ফলে এখন ছাদে সোলার বিদ্যুৎ স্থাপন অর্থনৈতিকভাবে আগের চেয়ে আরও বেশি সাশ্রয়ী ও লাভজনক।

শফিকুল আলম বলেন, যদিও ২০২৩ সালটি ছাদে সৌর বিদ্যুৎ ক্ষমতা সম্প্রসারণের ক্ষেত্রে প্রশংসনীয় ছিল তবে খাতটি বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখে পড়ে। অর্থের সংস্থান করা, রুফটপ সোলার স্থাপনে বিল্ডিং মালিকদের আস্থা অর্জন, আইন এবং সুদহার পরিবর্তনের তথ্য জানা না থাকা, সোলার সামগ্রীর ওপর উচ্চ আমদানি শুল্ক, ইউটিলিটিগুলির জন্য রাজস্ব আয়ে এর প্রভাব এবং প্রধান স্টেকহোল্ডারদের সক্ষমতার ব্যবধান বড় চ্যালেঞ্জ ছিল।

তিনি আরও উল্লেখ করেন, কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন প্রকল্প ছাদে সোলারের জন্য বিনিয়োগের সবচেয়ে সস্তা উৎস। কিন্তু ছাদ সোলারসহ আরও ৭০টি পরিবেশবান্ধব প্রকল্পে ৪০০ কোটি টাকার এই তহবিল থেকে অর্থায়ন করা হয়। ফলে ছাদে সৌরশক্তি বাড়াতে অর্থায়ন কমে যায়। একইভাবে, ইডকল-এর অর্থায়ন স্কিমটিও এ সেক্টরের দ্রুত সম্প্রসারণের জন্য  যথেষ্ট নয়। তাই ছাদে সোলার বিদ্যুতে বিনিয়োগে বাংলাদেশের আরও অর্থায়ন প্রয়োজন হবে।

তিনি বলেন, বাংলাদেশকে এমন একটি বাজার মডেল ডিজাইন করতে হবে যা বাস্তবায়নের গতি বাড়িয়ে ছাদে সোলার বিদ্যুতে বিনিয়োগ উৎসাহিত এবং ঝুঁকিমুক্ত করে। আমাদের নতুন কিছু উদ্ভাবনের প্রয়োজন নেই তবে বিদ্যমান ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে হবে এবং পরিকল্পনার সফল বাস্তবায়ন করতে হবে। শ্রেডাকে স্টেকহোল্ডারদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং বিল্ডিং মালিকদের সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি ও এনার্জিপ্যাকের পরিচালক প্রকৌশলী নুরুল আকতার বলেন, উচ্চ আমদানি শুল্ক এবং কম সচেতনতা ছাদে সোলার বিদ্যুৎ বাস্তবায়ন গতি ধীর করে দিচ্ছে।

ইডকলের সিইও বলেন, ইডকলের অর্থায়ন ক্ষেত্রগুলির মধ্যে প্রধান হলো রুফটপ সোলার।  তিনি মূল বক্তার সাথে একমত হন যে এই খাতে চাহিদার বিপরীতে ইডকলের অর্থায়ন যথেষ্ট নয়। তিনি মনে করেন, ছাদে সোলারের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

বুয়েটের সাবেক ডিন প্রফেসর ইজাজ বলেন, রুফটপ সোলারের জন্য সম্ভবত ফিড-ইন-ট্যারিফ বেশি কার্যকর হতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম এবং অন্যান্য আন্তর্জাতিক বাধ্যবাধকতার কারণে আমাদের রপ্তানিমুখী শিল্পগুলোতে ছাদে সোলার বিদ্যুৎ স্থাপন করতে হবে।

দর্শকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, বাংলাদেশের শিল্প ও বাণিজ্যিক ভবনে বর্তমানে সোলার স্থাপন খরচ এবং সোলার বিদ্যুতের মূল্য ভিয়েতনামের ফিড-ইন-ট্যারিফের চেয়ে সাশ্রয়ী।

ওয়েবিনারের বিশেষ অতিথি এবং আইইইএফএ দক্ষিণ এশিয়ার পরিচালক বিভূতি গার্গ উল্লেখ করেন যে বাংলাদেশ ভার্চুয়াল নেট মিটারিং এবং পিয়ার-টু-পিয়ার ট্রেডিংয়ের মতো উদ্ভাবনী ব্যবসায়িক মডেল নিয়ে ভাবতে পারে। ব্লেন্ডেড ফাইন্যান্স এখানে একটি বড় ভূমিকা পালন করতে পারে। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে সৌর প্রযুক্তির ব্যয় ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং ছাদে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।

ওয়েবিনারের প্রধান অতিথি পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন বলেন, বাংলাদেশ সোলার হোম সিস্টেম খুব ভালো করেছে। এখন উদ্দীপনা চলছে ছাদে নেট মিটারিং এর আওতায় সোলার বিদ্যুৎ প্রকল্প নিয়ে। ছাদে সোলার বিদ্যুৎ স্থাপনে একটি স্থাপনায় মোট বরাদ্ধের ৭০% সীমা বাতিলের কথা সরকার বিবেচনা করছে।

তিনি আর বলেন, আমরা কর্পোরেট পাওয়ার ক্রয় চুক্তি নিয়েও কাজ করছি। যেহেতু আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য গ্রিডের গুণমান উন্নত করার জন্য কাজ করছি ফলে ছাদে সোলার ইউনিট থেকে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সমস্যাটিও সমাধান করা হবে।

 

একাত্তর/জো
২০৪১ সালের মধ্যে জ্বালানি চাহিদার ৪০ শতাংশ সৌর বিদ্যুৎ থেকে মেটাতে চায় বাংলাদেশ। কিন্তু বেশিরভাগ ভবন মালিকের অনাগ্রহের কারণে এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।সরকারি প্রতিষ্ঠানে সৌর প্যানেলের...
আবাসিক কিংবা বাণিজ্যিক ভবন যেমনই হোক না কেন, সোলার প্যানেল না বসালে মিলবে না বিদ্যুৎ সংযোগ। এ কারণে রাজধানীর অনেক ভবনের ছাদেই এখন দেখা যাচ্ছে সৌর প্যানেল। কিন্তু আগ্রহ ও প্রণোদনা না থাকায়...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর