পরিবেশ দিবস উপলক্ষ্যে রেসিডেনসিয়াল মডেল কলেজে আলোচনা সভা, র‌্যালি

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৩:১৫ পিএম

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বিশ্ব পরিবেশ দিবস -২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বুধবার (২ জুলাই) ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ -প্রতিপাদ্যে র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

সকাল ১০টা ৪৫ মিনিটে কলেজ ক্যাম্পাসের র‌্যালিতে পরিবেশ দিবসের বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন বহন করে অংশগ্রহণকারীরা।

র‌্যালি শেষে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিভিন্ন শ্রেণির ছাত্রদের মধ্যে চিত্রাঙ্কন, রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ আহম্মদ কবীর।

অধ্যক্ষ তার বক্তব্যে ব্যক্তি জীবনে প্লাস্টিকের ব্যবহার না করা, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন গড়তে অধিক হারে বৃক্ষরোপণ, পরিবেশগত সমস্যা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানো ও পৃথিবীকে রক্ষা করার লক্ষ্যে পরিবেশগত ইতিবাচক ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করার জন্য পরিবেশ রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।

বিশেষ অতিথি পরিবেশ রক্ষার জন্য উপস্থিত সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

একাত্তর/আরএ
বিশ্ব পরিবেশ দিবস আজ। নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হবে। ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে...
ইরানে চলমান মার্কিন-ইসরাইলি আগ্রাসন ঠেকাতে ‘শত্রুদের জন্য দুঃস্বপ্ন’—এমন বার্তা দিয়ে শুরু হয়েছে বড় পরিসরের ‘ইরানের জন্য আত্মত্যাগ’ মহড়া।
ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিরোধী দলের উদ্দেশে পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, লংমার্চ থেকে বিরত থাকেন। জনতার কাতারে আসেন।
একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ শ্রাবণী আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উন্নত চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবারের হাতে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর