আর্জেন্টিনার হয়ে গোলের সেঞ্চুরি হাঁকালেন মেসি

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১২:১৫ পিএম

সেঞ্চুরি হাঁকালেন লিওনেল মেসি। তৃতীয় ফুটবলার হিসেবে জাতীয় দলের জার্সিতে মেসি স্পর্শ করলেন শত গোলের মাইলফলক। ফিফা প্রীতি ম্যাচে মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার হয়ে ৯৯ গোল নিয়ে মাঠে নামেন মেসি। ম্যাচ শুরুর ২০ মিনিটের মাথায় লো সেলসোর অ্যাসিস্টে এলএমটেন পেয়ে যান কাঙ্খিত সেই গোল। প্রথমার্ধের আগেই আরও দুই গোল করে পূরণ করেন হ্যাটট্রিক। প্রথমার্ধেই পাঁচ গোলে পিছিয়ে পড়ে কুরাসাও। 

বিরতির পরও মেসি বাহিনীর দাপট। পুরো ম্যাচে আর্জেন্টিনার ১৭টি অন টার্গেট শটের বিপরীতে কুরাসাও শট নিতে পারেনি একটিও। ম্যাচের শেষ দিকে ডি মারিয়া আর গনঞ্জালো মন্তিয়েলের গোলে দ্বীপরাষ্ট্রটিকে সাত গোলে বিধ্বস্ত করে বিশ্ব চ্যাম্পিয়নরা। 

image

তবে খেলার ফল ছাপিয়ে আলো ছড়িয়েছে মেসির রেকর্ড। গোলের সেঞ্চুরি করতে রেকর্ড সাত বারের ব্যালন ডি'অর জয়ী মেসির লাগল ১৭৪ ম্যাচ। এ নিয়ে ফুটবল ইতিহাসের তৃতীয় এবং প্রথম দক্ষিণ আমেরিকান খেলোয়াড় হিসেবে এই রেকর্ড স্পর্শ করলেন মেসি। 

তার আগে ইরানের আলী দাই এবং পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এই রেকর্ড স্পর্শ করেন। আলী দাই ১৪৮ ম্যাচে ১০৯ গোল। তিনি ২০০৪ সালের নভেম্বরে শততম গোল করেন। ১৯৮ ম্যাচে ১২২ গোল নিয়ে শীর্ষ অবস্থান পর্তুগালের ফরোয়ার্ড রোনালদোর। তিনি ২০২০ সালের সেপ্টেম্বরে গোলের সেঞ্চুরি স্পর্শ করেন।

image


এবার তৃতীয় ফুটবলার হিসেবে ২০২৩ সালের ২৯ মার্চ লিওনেল মেসি স্পর্শ করলেন এই রেকর্ড। ২০০৬ সালের মার্চেই জাতীয় দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন মেসি। এরপর ১৭ বছর পরে এসে গোলের শতক হাঁকালেন এই কিংবদন্তি।

১৭ বছর আগে আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম গোল ২০০৬ সালে। প্রীতি ম্যাচের বাইরে মেসির গোলের সংখ্যা ৫৪। যার মধ্যে ২৮ গোল এসেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে। ফুটবল বিশ্বকাপ ও কোপা আমেরিকায় তিনি করেছেন সমান ১৩ গোল করে।


একাত্তর/আরবিএস  

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
আমেরিকার পেশাদারি ফুটবলের আসর মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষস্থানের লড়াইয়ে যেন বড়সড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। শনিবার রাতে ন্যাশভিলের ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ হয়েছে বর্তমান...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর