থানায় নারীকে নির্যাতনকারী সেই নারী পুলিশ প্রত্যাহার

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১১:১৮ এএম

গাজীপুরের কাশিমপুর থানায় এক নারীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নারী কনস্টেবল রুমা আক্তারকে প্রত্যাহার করা হয়েছে। 

রোববার (৬ মার্চ) সন্ধ্যায় তাকে কাশিমপুর থানা থেকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) জাকির হাসান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, নারী কনস্টেবল রুমার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় গঠিত পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য,গত মঙ্গলবার (১ মার্চ) দুপুরে লাবনী নামে এক নারী পর্নোগ্রাফি মামলার তথ্য নিতে কাশিমপুর মেট্রোপলিটন থানায় যান। সেখানে রুমা নামে এক কনস্টেবলের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে দু'জনের মাঝে ধস্তাধস্তি হয়।

ভুক্তভোগী ওই নারীর দাবি, আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে গর্ভপাত হয় তার। গত পাঁচদিন ধরে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।


একাত্তর/এসজে

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর