ঈদযাত্রায় ফেরিতে ৭৪ হাজার গাড়ি পার, আয় সাড়ে ৫ কোটি

আপডেট : ০২ মে ২০২২, ০৩:৩৫ পিএম

ঈদুল ফিতরের আগে গত চারদিনে ছয়টি রুটে ফেরিতে ৭৪ হাজার ২৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আয় হয়েছে পাঁচ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার ১২৬ টাকা।

গত ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত মোট ৪৯টি ফেরিতে এ যানবাহন পারাপার হয়েছে। বিআইডব্লিউটিসি’র এক পরিসংখ্যান থেকে সোমবার (২ মে) এ তথ্য জানা গেছে।

বিআইডব্লিউটিসি’র হিসাব অনুযায়ী- গত ২৮ এপ্রিল ১৪ হাজার ২৮৯টি গাড়ি পারাপার হয়েছে। আয় হয়েছে এক কোটি ৩৩ লাখ ২১ হাজার ২০৩ টাকা।

২৯ এপ্রিল গাড়ি পারাপার হয়েছে ১৯ হাজার ৭১৫ টি, যা থেকে আয় হয়েছে এক কোটি ৪৪ লাখ ৪৮ হাজার দুই টাকা।

এছাড়া ৩০ এপ্রিল ২০ হাজার ৭০৩ টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে আয় হয়েছে এক কোটি ৩৮ লাখ ২১ হাজার ৬১২ টাকা।

আরও পড়ুন: এবারের ঈদযাত্রা অতীতের যে কোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক: কাদের

গতকাল রোববার (১ মে) ১৯ হাজার ৫৪৬টি গাড়ি পারাপার করে বিআইডব্লিউটিসির রুটে ফেরিগুলো এক কোটি ২৮ লাখ ৪০ হাজার ৩০৯ টাকা আয় করেছে।

প্রসঙ্গত, পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট, শিমুলিয়া-বাংলাবাজার/মাঝিরকান্দি, চাঁদপুর শরীয়তপুরসহ ছয়টি রুটে যানবাহন পারাপার হয়েছে।


একাত্তর/আরএ

পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে আগামীকাল থেকে আবার খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর