সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গের নিয়ে খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ৪০ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৫৬৭ জন।
চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮৭। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৮৮ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ১১৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬২ হাজার ২৬২ জনে।
মাদারীপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত চার, আটক এক
নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ১৩০৮, নিখোঁজ ৫৬২৪