প্রার্থীর মৃত্যুতে স্থগিত ইউ‌পি নির্বাচ‌ন

আপডেট : ১২ জুলাই ২০২২, ১০:৫৬ এএম

কুমিল্লার চান্দিনার মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের  স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ কে এম রুহুল আমিন মারা গে‌ছে। তিনি মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের মৃত আবু নাসের ভূইয়ার ছেলে। সোমবার রাত সাড়ে ১০ টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। তার মৃত্যুতে ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হবে জানিয়েছেন চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব। 

স্থানীয়রা জানায়, চেয়ারম্যান প্রার্থী এ কে এম রুহুল আমিন ভূইয়া চান্দিনা উপজেলার ৪নম্বর মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনারস প্রতীকের প্রার্থী ছিলেন। গত নির্বাচ‌নে আওয়ামীলী‌গের প্রার্থীর কা‌ছে হা‌রেন। এর আগে তিনি ওই ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান ছি‌লেন। তিনি চান্দিনা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক।

রাত সাড়ে ১০ টার দিকে হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে চান্দিনা বাজারের কাছাকাছি আসলে তিনি মারা যান।  এর আগেও হৃদরোগে আক্রান্ত হওয়ায় তার হার্টে দুইটি রিং বসানো ছিলো। তিনি ছাড়াও ওই ইউনিয়নে আরও ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার পর নিয়ম অনুযায়ী এ কে এম রুহুল আমিনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। পরে তিনি হাইকোর্টে আবেদন করে তার মনোনয়ন ফিরিয়ে আনেন। কিন্তু দুঃখের বিষয় গতকাল রাতে তিনি মারা গেছেন। নিয়ম অনুযায়ী নির্বাচন স্থগিত করা হবে যদিও কমিশন থেকে এখনও কোন লিখিত নোটিশ পাইনি। লিখিত নোটিশ পেলেই আনুষ্ঠানিকভাবে নির্বাচন স্থগিত ঘোষণা করবো। 

উল্লেখ্য, গত ৬ জুন এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গত ৮ জুলাই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক পান। 


একাত্তর/এসএ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর