মাঝ নদীতে লঞ্চ-বাল্কহেড সংঘর্ষ, দুই শ্রমিক নিখোঁজ

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১১:৫২ এএম

বরিশালে লঞ্চ ও বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে বাল্কহেডটি ডুবে গেছে। এতে ওই বাল্কহেডের দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। তবে নিরাপদে লঞ্চ‌টি নোঙর করা হয়েছে। 

সোমবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে জেলার উজিরপুরে সন্ধ্যা নদীর মীরের হাট নামক এলাকায় এ নৌ দুর্ঘটনা ঘটে।

ধাক্কা দেওয়া লঞ্চটির নাম মর্নিং সান-৯। লঞ্চটি পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে ঢাকায় যাচ্ছিলো। 

বাল্কহেডের নিখোঁজ শ্রমিকরা হলেন- মিলন মিয়া ও কালাম।

ম‌র্নিং সান-৯ ল‌ঞ্চের ছাদে থাকা কয়েকজন যাত্রী ব‌লেন, লঞ্চ‌টি দ্রুত গ‌তি‌তে চলছিলে। এর মধ্যে দেখ‌তে পাই আড়াআড়িভা‌বে আসা বালুবা‌হী একটি বাল্ক‌হেড থে‌কে মাস্টার লাইট দিয়ে সিগন্যাল দি‌চ্ছি‌লো। ত‌বে দুইটা নৌযানই একই গ‌তি‌তে চল‌ছি‌লো। এরপর বাল্ক‌হেড‌টি ল‌ঞ্চের মাঝখা‌নে ধাক্কা দেয়। এ‌তে বাল্ক‌হেড‌টি ডু‌বে যায় এবং বাল্ক‌হে‌ডের দুইজন নি‌খোঁজ হয়। এছাড়া ল‌ঞ্চের তলা ফে‌টে যায়। 

উজিরপুর থানা পু‌লি‌শের ওসি আলী আর্শাদ ব‌লেন, ঘটনাস্থ‌লে আমরা র‌য়ে‌ছি। বর্তমা‌নে উজিরপু‌রের চৌধুরীর হাট এলাকায় লঞ্চটি নোঙর করা হ‌য়ে‌ছে। দুর্ঘটনায় বালুবা‌হী বাল্ক‌হেড‌টির দুইজন  নি‌খোঁজ র‌য়ে‌ছেন। নিখোঁজ বাল্কহেভের দুই স্টাফকে উদ্ধারে সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নেবে।


একাত্তর/এসি

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর