একজনের ২৯ বই, অবশেষে বাতিল হলো সেই তালিকা

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৫:৫৮ পিএম

সরকারি কর্মকর্তাদের মধ্যে পাঠাভ্যাস গড়তে বই কেনার তালিকা বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার জনপ্রশাসন সচিব কে এম আলী আজম এক সংবাদ সম্মেলনে একথা জানান। 

তিনি আরও জানান, একজনের ২৯টি বই থাকতে পারে না। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে এই তালিকা বাদ দেব। এরপর নতুন তালিকা করা হবে।

সরকারি কর্মকর্তাদের মধ্যে ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জেলা-উপজেলায় বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এর সঙ্গে পাঠানো হয়েছে এক হাজার ৪৭৭টি বইয়ের তালিকা। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকার মধ্যে একজন অতিরিক্ত সচিবেরই রয়েছে ২৯টি বই।

তালিকায় রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবীরুল ইসলামের লেখা ২৯টি বই, যার অধিকাংশই কবিতার বই। এর মধ্যে ২৪টি প্রকাশিত হয়েছে একটি প্রকাশনী থেকেই।

বিষয়টি গণমাধ্যমে আসার পর তীব্র আলোচনা-সমালোচনা ঝড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করে। 

দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সচিবের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, তালিকায় সম্মতি দিলেও, ২৯টি বই একজন সচিবের লেখা তা তিনি জানতেন না।

কে এম আলী আজম বলেন, বিষয়টি সম্পর্কে আমি কোনো তথ্যই জানতাম না। গণমাধ্যমে খবর প্রচারের পর জানতে পেরেছি। এটি হতে পারে না। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে এই তালিকা বাদ দেব। এরপর নতুন তালিকা করা হবে।

আরও পড়ুন: প্রয়োজনে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিব বলেন, তালিকায় থাকা সব বই থেকেই কিনতে হবে এমন নয়। তালিকায় একজনের ২৯টি বই থাকার বিষয়ে সত্যতা পেলে তালিকা সংশোধ করা হবে।

এদিকে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারিদের জন্য বই কেনার যে অর্থ বরাদ্দ হয়েছে, সে তালিকায় অতিরিক্ত সচিব নবীরুল ইসলামসহ সরকারি কর্মকর্তাদের বইয়ের আধিক্য থাকবে না। সম্ভবত প্রাথমিক তালিকায় নাম এসেছে কিন্তু নাম চূড়ান্ত না। আর এই বিষয়টি খতিয়ে দেখা হবে।


একাত্তর/এসি

উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে সাতজন উপসচিব হিসেবে বর্তমানে বিদেশের বিভিন্ন মিশনে কর্মরত আছেন। 
শূন্য পদ দ্রুত পূরণ এবং সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমদকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 
শূন্যপদ পূরণের জন্য ইতোমধ্যে ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।  
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর