কলকাতার মেলায় ঢাকাই জামদানি ও তাঁতের শাড়ির কাটতি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:১৫ পিএম

করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর আবারও কলকাতায় শুরু হয়েছে হস্তশিল্প ও পর্যটন মেলা। অষ্টম বছরের মতো এই মেলায় এবারের প্রতিপাদ্য ‘বাংলাদেশ’। মেলায় ভারত ও বাংলাদেশের ৪০ জন ব্যবসায়ী অংশ নিয়েছেন। মেলায় ঢাকার জামদানি থেকে রাজস্থানের রেজাই, কলকাতার বুটিকসহ নানা পোশাকের পসরা বসেছে। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই মেলা খেলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯ট পর্যন্ত।

গত ১৫ সেপ্টেম্বর থেকে কলকাতার মহাবোধি সোসাইটি হলে শুরু হওয়া এই মেলার আয়োজক দুই বাংলার সমাজকর্মী ও সাংবাদিকদের সংগঠন গ্রাসরুট এবং এসএসজিডিএফ।

মেলার ব্যবসায়ীরা জানিয়েছেন, মেলা শুরু হতেই কলকাতার গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। মেলায় উচ্ছ্বসিত দুই বাংলার ব্যবসায়ীরা। 

তারা জানান, ঢাকাই  জামদানি, টাঙ্গাইলের সূতি শাড়ি তো বটেই পাশাপাশি কলকাতার মানুষের চাহিদার শীর্ষে রয়েছে বাংলাদেশের গামছা ও লুঙ্গি। সঙ্গে হাতে তৈরি নকশি কাঁথার বেডশিট, গেঞ্জি ও মশারির চাহিদা রয়েছে ব্যাপক। 

বাংলাদেশের ইরা বুটিকসের কর্নধার ইলিনা রাহী ইরা বলেন, দুর্গাপূজা আসন্ন, তাই ক্রেতাদের বাড়তি সাড়া পাচ্ছি। 

বাংলাদেশের আরেক নারী ব্যবসায়ী রোকসানা রিপু বলেন, মেলায় কলকাতার মানুষের মধ্যে ঢাকাই জামদানি, টাঙ্গাইলের শাড়ি, হাতে বোনা টুপির ব্যাপক চাহিদা রয়েছে। যদি আরও কিছুদিন আগে থেকে এই মেলা শুরু করা যেতো তাহলে আরও ভালো বাজার পাওয়া যেতো। 

image


মেলায় ঘুরতে আসার কলকাতার দিশারী পাল বলেন, বাংলাদেশের কাপড়ের দাম কিছুটা বেশি হলেও গুণগতমান অনেক ভালো। বাবার জন্য বাংলাদেশের গামছা এবং লুঙ্গি কিনতে মেলায় এসেছি। 

দিশারী পালের মতোই কলকাতার আইটি কর্মী সুশোভন হাজরা এসেছিলেন মায়ের জন্য পুজোর উপহার ঢাকাই জামদানি নিতে। 

তিনি বলেন, কলকাতায় ঢাকাই জামদানি নামে অনেক শাড়ি বিক্রি হয়। তবে তার বেশিরভাগই নকল। মাকে পুজোর সময় আসল ঢাকাই জামদানি দিতে পেরে তিনি আনন্দিত।  

মেলা আয়োজক ও ব্যবসায়ী নাদিরা হোসেন রূপা বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে ৩০ জনের বেশি ব্যবসায়ী মেলায় অংশগ্রহণ করলেও চলতি বছর মেলায় এসেছেন মাত্র ১৬জন ব্যবসায়ী। মহামারীর ধকল কাটিয়ে মেলায় ভালো সাড়া মিলবে এই নিয়ে অনেকেই সন্ধিহান ছিলেন। তাছাড়া চলতি বছর মেলার স্থান পরিবর্তন হওয়ায় মেলা কতটা ব্যবসা সফল হবে সেই নিয়েও প্রশ্ন ছিল। তবে সমস্ত বাধা কাটিয়ে প্রতিবছর মেলায় অন্য বছরগুলোর তুলনা তো বেশি সাড়া পেয়েছি আমরা। মেলা কিছুটা আগে শুরু করলে ভালো হতো, আমরা চেষ্টা করবো পরের বছর কিছুটা আগে শুরু করার।

কলকাতার মেলা কমিটির অন্যতম আয়োজক সুমিত রায়চৌধুরী বলেন, অষ্টম বছরে আমরা হস্তশিল্পের পাশাপাশি দুই বাংলার অফবিট পর্যটন ক্ষেত্র গুলোকে প্রজেক্ট করতে আলাদা কাউন্টার করেছি। সেখানেও ভালো সাড়া পেয়েছি। তবে অনিবার্য কারণে মেলার আগের জায়গা পরিবর্তন করতে হয়েছে। ফলে চলতি বছর মেলা শুরু করতে কিছুটা দেরি হয়েছে। এই বছর আমাদের মেলার থিম ‘বাংলাদেশ’। 

আরও পড়ুন: চবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক ছাত্রলীগের

তিনি বলেন, আমরা শুধু এই মেলাকে কেনাবেচার মাধ্যম হিসেবে দেখি না। এর মাধ্যমে ভারতের কলকাতা, রাজস্থানের ব্যবসায়ীদের সঙ্গেও বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের সম্পর্ক গড়ে উঠছে। এটি দুই দেশের ব্যাবসায়িক সম্পর্কের ক্ষেত্রে অনেক বড়ো পাওয়া। 


একাত্তর/এসি

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশি উদ্যোক্তারা। তাদের মতে, মাত্র ১ শতাংশ ছাড় দিয়ে, কয়েকগুণ বেশি সুযোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া, দেশটির...
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ফলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে...
পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনায় বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়)। এই আলোচনা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে।
বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর জন্য আগামী ডিসেম্বর থেকেই চীন শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর