বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করতে বেজিয়া-পেজাব যৌথ ফোরাম সভা

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১১:২৬ এএম

বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাজধানী ঢাকায় সভাটি অনুষ্ঠিত হয়।

অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা ও নীতিগত প্রতিবন্ধকতা দূরীকরণ, সরকারি-বেসরকারি সমন্বয় জোরদার এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে করণীয় বিষয়ে সেখানে আলোচনা হয়।

অনুষ্ঠানে দুই সংগঠনই বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলভিত্তিক শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণে একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

উল্লেখ্য, ২০২০ সালের ১ নভেম্বর বাংলাদেশ কোম্পানি আইনের ধারা-২৮-এর আওতায় নিবন্ধিত বাংলাদেশ বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্সপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া)। এটি একটি অলাভজনক ও অবাণিজ্যিক সংগঠন, যার মূল উদ্দেশ্য সরকারি, বেসরকারি পিপিপি ও জিটুজিসহ সব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব করা।

একাত্তর/এফআর
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত এক রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও বিনিয়োগ সুরক্ষা চুক্তির মতো কাঠামোর মাধ্যমে এ সুবিধা অব্যাহত...
সৌদি আরবের অন্যতম প্রধান ও ব্যস্ততম পরিবহন কেন্দ্র রাজধানী রিয়াদের ‘কিং খালিদ’ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার আবারও এক ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের চালানো...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তরুণ আন্দোলনকারীদের ওপর পুলিশি ধরপাকড় ও আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন...
‘অনিবার্য পরিচালনগত কারণ’ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে চলাচলকারী নিজেদের সব ধরণের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার...
আবুধাবিতে অনুষ্ঠিত একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার লড়াইয়ে জমজমাট উত্তেজনার পারদ চড়ছে! বাংলাদেশ দলকে ৩৪৬ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে অধিনায়ক রহমত শাহর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর