ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১১:৩৮ এএম

গাজীপুরের সাতখামাইর এলাকায় রেললাইনে ক্রেন উল্টে পড়ে যাওয়ায় ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান, ক্রেন উল্টে যাওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে। ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার ট্রেন কাওরাইদের দিকে আটকে আছে।

আরও পড়ুন: সাংবাদিক আমির খসরুর মায়ের খুনি সন্দেহে আটক এক

দ্রুতই ক্রেন সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।


একাত্তর/আরএ

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর