খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ পালিত

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০২:৩০ পিএম

খাগড়াছড়িতে ইউপিডিএফের ডাকা আধাবেলা সড়ক অবরোধের কারণে জেলা শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যানসহ বন্ধ থাকে জেলার অভ্যন্তরীণ সড়কের যান চলাচল।

রোববার (১৫ জানুয়ারি) ভোর ছয়টা থেকে অবরোধ শুরুর পর বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছি। বিভিন্ন এলাকায় আমাদের কর্মীরা পিকেটিং করেছে।

সরেজমিনে দেখা যায়, খাগড়াছড়ি জেলা সদর, পানছড়ি ও দীঘিনালায় সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন ইউপিডিএফের নেতাকর্মীরা। এসময় সড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন সাধারণ মানুষ।

তবে, অবরোধ চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন ছিলো। জেলা জুড়ে সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়। 

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, সাজেকের উদ্দ্যেশে যে সকল পর্যটক বেড়াতে এসেছে তারা পুলিশের পাহারায় যেতে পেরেছেন। যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: কলমাকান্দায় পুকুর থেকে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

উল্লেখ্য, জাতীয় মানবাধিকার কমিশনের পার্বত্য চট্টগ্রাম সফরকে সামনে রেখে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে শুক্রবার খাগড়াছড়ি জেলা সদরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে জেলায় আধাবেলার এ সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত)। পরবর্তীতে এক বিবৃতিতে কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়।


একাত্তর/জো 

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর