অর্থ নয়, খাবার ও শীতের পোশাক চায় তুরস্ক: তুর্কি রাষ্ট্রদূত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২০ পিএম

আর্থিক সহায়তা নয়, বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে মানবিক সহায়তা সরঞ্জাম, শুকনো খাবার আর শীতের কাপড় চায় তুরস্ক। এক সংবাদ সম্মেলনে একথাই জানালেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন রাষ্ট্রদূত। ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চলে সৃষ্ট মানবিক সংকটের প্রেক্ষাপটে দূতাবাসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রাষ্ট্রদূত বলেন, মানবিক বিপর্যয়ে উদ্ধারকাজে দক্ষ সেচ্ছাসেবীর প্রয়োজন। আগ্রহীদের বাংলাদেশ থেকে তুরস্কে নেবার ব্যবস্থা করবে দেশটির সরকার। 

তুরস্ক–সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘটনায় আঙ্কারার পক্ষ থেকে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। 

রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে সহায়তা সামগ্রী নিতে চাই। আমাদের শীতের কাপড়, ওষুধ, শুকনা খাবার ইত্যাদি সহায়তা দিতে পারেন। ঢাকার টার্কিশ কো–অপারেশন অ্যান্ড কো–অর্ডিনেশন এজেন্সি-টিকা অফিস এসব সহায়তা নেবে। তারা এসব সামগ্রী তুরস্কে পাঠাবে।’

রাষ্ট্রদুত জানান, ঢাকায় কাজ করা তার পুর্বসুরী রাষ্ট্রদুত ডেভরিম ওর্জটুক ভুমিকম্পে আনতালিকায় একটি ভবনের নিচে চাপা পড়েছেন। তিনি এখনও নিখোঁজ। তবে বৃহস্পতিবার পর্যন্ত কোন বাংলাদেশির মৃত্যুর খবর তাদের কাছে আসেনি। 

আরও পড়ুন: ‘সিআইডি জনগণের আস্থা ও ভালবাসার প্রতীকে পরিণত হয়েছে’

তিনি জানান, টিকা অফিস কোনো নগদ অর্থ সহায়তা নেবে না। কেননা, এখানে তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। সে কারণে অর্থ পাঠাতে জটিলতা তৈরি হবে। তাই টিকা অফিস নগদ অর্থ সহায়তা নেবে না।

সোমবারের ভূমিকম্পে তুরস্কের দক্ষিণাঞ্চল এবং সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। ভূমিকম্পে শুধু তুরস্কেই ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত ১৭ হাজার ৫১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


একাত্তর/এসজে

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর