লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে আট দোকান পুড়ে ছাই

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৪ পিএম

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সদর উপজেলার টুমচর জনতা বাজারে এ ঘটনা ঘটে। 

এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। তবে ফায়ার সার্ভিস বলছে, ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শ্রুক্রবার সকাল ৭টার দিকে সদর উপজেলার জনতা বাজারের শরীফের চায়ের দোকানে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে শরীফ, লিটন, রহিম, নিশান, সিরাজ, কাশেম, মনির ও আফরোজা সুলতানার দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

image

আরও পড়ুন: বার্ড ফ্লু: জাপানে রেকর্ড সংখ্যক পাখি নিধন

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা। ততক্ষণে আটটি দোকান পুড়ে ছাই গেছে। এতে ক্ষতি পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


একাত্তর/আরবিএস  

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবনের তৃতীয় তলায় ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ছয়টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে হাসপাতালজুড়ে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে...
পিরোজপুরে একটি বাজারে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের ধারনা, আগুনের তাদের ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। তবে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক এ ব্যাপারে মন্তব্য করতে পারেনি। 
কিশোরগঞ্জের ভৈরবে সাত মাসের শিশু মুজাহিদকে হত্যার পর তার মা মামলার বাদী তাসলিমা আক্তারসহ পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে বাবা মেরাজের বিরুদ্ধে।
নোয়াখালীর বেগমগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা করার কয়েক ঘণ্টার মাথায় রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচটি যানবাহন। ক্ষতিগ্রস্তদের দাবি, মাদক...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর